
শেষ আপডেট: 17 September 2023 05:22
দ্য ওয়াল ব্যুরো: মাঝে দু’টো দিন বিরতির পর বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) দিন ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (West Bengal rain forecast)। তবে রবিবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। এদিন সকাল থেকেই খটখটে রোদ কলকাতায়। সঙ্গে অস্বস্তিকর গরমও রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হতে পারে। তবে এতে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সোমবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টির তাণ্ডব। বিশ্বকর্মা পুজোর দিন থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়।
টানা তিনদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আজকাল ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টি।
বিশ্বকর্মা পুজোর মুখে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল