Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ময়নায় বন্ধ দোকানপাট, বাঁশ দিয়ে ঘেরা রাস্তা, ১২ ঘণ্টা বনধে সকাল থেকে রাস্তায় বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বুথ সভাপতিকে খুনের অভিযোগে আজ বুধবার শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। ময়নায় (Moyna) পরিস্থিতি উত্তপ্ত। রাস্তাঘাট থমথমে। সকাল থেকে বন্ধ দোকানপাট। বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। আটকে দেওয়া হ

ময়নায় বন্ধ দোকানপাট, বাঁশ দিয়ে ঘেরা রাস্তা, ১২ ঘণ্টা বনধে সকাল থেকে রাস্তায় বিজেপি

শেষ আপডেট: 3 May 2023 03:54

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বুথ সভাপতিকে খুনের অভিযোগে আজ বুধবার শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। ময়নায় (Moyna) পরিস্থিতি উত্তপ্ত। রাস্তাঘাট থমথমে। সকাল থেকে বন্ধ দোকানপাট। বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। আটকে দেওয়া হয়েছে পুলিশের গাড়িকেও।

পঞ্চায়েত ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। মৃত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া (৬০) বিজেপির বুথ কমিটির সভাপতি। অভিযোগ, সোমবার রাতে বিজয়কৃষ্ণকে অপহরণ করা হয় এবং পরে তাঁকে খুন করা হয়। এ ছাড়াও সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোটা ঘটনার প্রতিবাদে সোমবার রাতভর বিজেপির নেতা-কর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকাল থেকেও রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে শামিল হন তাঁরা।

এরপরেই ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ১২ ঘণ্টা বনধের ডাক দেন। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন।

আজ সকাল থেকেই ময়নায় রাস্তা ঘিরে পিকেটিং করছে বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও।


```