Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের দিনই নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাউন, কাজ করছে না

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনের গণনা (Panchayat Election Counting)। ঘণ্টা দুই পেরিয়েছে মাত্র। কিন্তু তারমধ্যেই বিপত্তি। ডাউন হয়ে গেল রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট (WBSEC Website Down)!

পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের দিনই নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাউন, কাজ করছে না

শেষ আপডেট: 11 July 2023 05:57

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনের গণনা (Panchayat Election Counting)। ঘণ্টা দুই পেরিয়েছে মাত্র। কিন্তু তারমধ্যেই বিপত্তি। ডাউন হয়ে গেল রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট (WBSEC Website Down)! কমিশন সূত্রে খবর, সকাল সওয়া দশটা নাগাদ থেকেই পুরোপুরি বসে যায় সাইট।

কমিশনের সাইটে সকাল থেকেই ফলাফল আপডেট করা হচ্ছিল। কিন্তু এভাবে সাইট বসে যাওয়ায় কমিশনের মধ্যে শোরগোল পড়েছে। কেউই ভোটের ফলাফল দেখতে পাচ্ছেন না। কমিশনের এক কর্তার কথায়, একসঙ্গে অনেকে মিলে আজ এই সাইটে ঢুকছেন। তাতেই এই বিভ্রাট হতে পারে। টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলা হয়েছে। যত দ্রুত সম্ভব সাইট ঠিক করার কাজ চলছে।

ভোট গণনার সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের সশন্ত্র পুলিশও পাহারায় আছে। তা সত্ত্বেও কয়েকটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল অশান্তি শুরু হয়েছে। বোমাবাজি, সংঘর্ষের খবরও আসছে।

মঙ্গলবার সকাল ১০টার কিছু পরে কমিশন দফতরে ঢোকেন কমিশনার রাজীব সিনহা। তাঁকে এই বিক্ষিপ্ত অশান্তির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।'

ভোটের দিন, শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছে, তা নিয়ে অনেকেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। রক্ত ঝরেছে, এমনকী লাশও পড়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন উঠেছিল।

গণনার দিনেও হিংসা মুর্শিদাবাদে, রাস্তায় তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীকে মারধর, গাড়ি ভাঙচুর


```