Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা রুখতে আধুনিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রাজ্য সরকার, সঙ্গী ইউনিসেফ

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। কিন্তু সেই নিয়ম বহু ক্ষেত্রেই মানা হয় না। বাংলার গ্রামেগঞ্জে তো বটেই, এমনকী শহরেও বিয়ের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম বয়সে পৌঁছানোর আগেই পাত্রস্থ করে দেওয়া হয় বহু মেয়েকে

বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসা রুখতে আধুনিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রাজ্য সরকার, সঙ্গী ইউনিসেফ

শেষ আপডেট: 12 March 2023 13:31

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। কিন্তু সেই নিয়ম বহু ক্ষেত্রেই মানা হয় না। বাংলার গ্রামেগঞ্জে তো বটেই, এমনকী শহরেও বিয়ের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম বয়সে পৌঁছানোর আগেই পাত্রস্থ করে দেওয়া হয় বহু মেয়েকে (Child marriage)। শরীর ও মন পূর্ণতা পাওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়ে তারা। এই ঘটনা রুখতে এবার বিশেষভাবে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গী হয়েছে ইউনিসেফ (UNICEF)। শুধু বাল্যবিবাহ রোধ করাই নয়, লিঙ্গ বৈষম্য এবং পারিবারিক হিংসা রুখতেও এবার জোর কদমে কোমর বেঁধেছে সরকার।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাজ্য ও গ্রামীণ জীবিকা মিশনের আনন্দধারা প্রকল্পের অধীনে থাকা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্য নিয়েই নতুন উদ্যমে সমাজের বিভিন্ন কুপ্রথা দূরীকরণে প্রচারে নামতে চলেছে রাজ্য সরকার। বাল্যবিবাহ রুখতে শিশু-বান্ধব পরিবেশ গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। শনিবার গোষ্ঠীগুলির উদ্যোগে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে অন্তত ১১০টি শিশু-বান্ধব সংঘ তৈরির পরিকল্পনা করা হয়েছে।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ জীবন ও জীবিকা মিশনের সিইও বিভু গোয়েল জানিয়েছেন, কমিউনিটির অংশগ্রহণ ছাড়া এগোনো কঠিন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং তাঁদের পরিবারের ইতিবাচক দিক তুলে ধরা ও কমিউনিটি কেন্দ্রিক নজরদারি ব্যবস্থা শিশু সুরক্ষা ও শিশু উন্নয়নের চাবিকাঠি বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, 'বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে নিয়মিত আলোচনা, স্বনির্ভর গোষ্ঠীগুলির নজরদারি ও সেই অঞ্চলের নাবালিকাদের কী অবস্থা তা দেখার জন্য খুব তাড়াতাড়ি একটি ব্যবস্থা আনা হচ্ছে।' চার্ট, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে প্রচারকাজ চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বয়সন্ধিতে পৌঁছানো মেয়েদের উপর নজরদারির জন্য ট্র্যাকার তৈরি করছে ইউনিসেফ। ট্র্যাকারের সাহায্যে বাল্যবিবাহ, শিশু পাচার, নাবালিকাদের গর্ভধারণ ইত্যাদি সমস্যার ক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগামী ২ সপ্তাহের মধ্যেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ট্র্যাকার সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম হাতে পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীগুলির আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা এবং মেয়েদের সার্বিক বিকাশ ও ক্ষমতায়নের বিষয়ে প্রচার ও অগ্রগতি পরিমাপের জন্য পোস্টারও তৈরি করা হচ্ছে।

ইউনিসেফ এর পশ্চিমবঙ্গের প্রধান মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, কমিউনিটি স্তরে এই উদ্যোগ চালু করা গেলেই সমাজে পরিবর্তন আসবে ও অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। এর ফলে শিশু নাবালিকা ও মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং বাল্যবিবাহ লিঙ্গ ভিত্তিক নিগ্রহ বন্ধ করা সম্ভব বলে দাবি তাঁর।

কর্নাটকে গুজরাত তাস! মোদী বললেন, 'আমার কবর খুঁড়ছে কংগ্রেস, আমি গড়ছি এক্সপ্রেসওয়ে'


```