
শেষ আপডেট: 20 July 2023 07:23
দ্য ওয়াল ব্যুরো: বাসিন্দাদের পানীয় জলের সুবিধা করে দিতে গ্রামে শুরু হয়েছিল জলপ্রকল্পের কাজ। অভিযোগ ভোট মিটতেই জলপ্রকল্পের কাজ বন্ধ করে অন্যত্র সরানো হচ্ছে। এমন ঘটনায় ক্ষুব্ধ ডেবরা ব্লকের চকশুলপান গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল। কিন্তু এবারের ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)।
গ্রাম থেকে প্রকল্পের কাজের জন্য যে সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছিল সেগুলি অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনুমোদিত প্রকল্প কীভাবে সরকার বন্ধ করতে পারে?
গ্রামবাসীরা বলছেন, পঞ্চায়েত রাজ্যের শাসকদলের হাতেই ছিল। কিন্তু রাস্তাঘাট অবস্থার হাল ফেরানোর চেষ্টা করেনি তারা। সেই প্রভাব ভোটের ফলাফলে পড়েছে।
যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, প্রকল্পের কাজ করার জন্য যে জায়গাটিকে চিহ্নিত করা হয়েছিল, তা আসলে জলাজমি। সেখানে রিজার্ভার তৈরি বিপজ্জনক হতো। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেবরা ব্লকের বিডিও সিঞ্জনি সেনগুপ্ত জানিয়েছেন, স্পট ইন্সপেকশন না করলে পুরো বিষয়টি বোঝা যাবে না। PHE বিভাগের ইঞ্জিনিয়াররা এলাকায় গেলে তবে বিষয়টি স্পষ্ট হবে।