Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জাতীয় সড়কের কাজের জন্য বন্ধ জল পরিষেবা, চাকদহ জুড়ে ভোগান্তি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে, তাই জল বন্ধ (Water Problem)! বিপাকে পড়েছেন চাকদহ ব্লকের (Chakdah) চাঁদুড়িয়ার মানুষ। পাঁচ দিন ধরে জল পাচ্ছেন না তাঁরা। ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্যই এই ভোগান্তি। চাকদহ চৌরাস্ত

জাতীয় সড়কের কাজের জন্য বন্ধ জল পরিষেবা, চাকদহ জুড়ে ভোগান্তি

শেষ আপডেট: 22 November 2022 09:36

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে, তাই জল বন্ধ (Water Problem)! বিপাকে পড়েছেন চাকদহ ব্লকের (Chakdah) চাঁদুড়িয়ার মানুষ। পাঁচ দিন ধরে জল পাচ্ছেন না তাঁরা।

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্যই এই ভোগান্তি। চাকদহ চৌরাস্তা থেকে পলাগাছার মধ্যে পিএইচইর বারো ইঞ্চির হাইপ্রেসার মেন লাইন রয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য সেই পাইপই নাকি ফেটে যাচ্ছে বারবার। তাই জল বন্ধ রাখা হয়েছে। চাঁদুড়িয়ার বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন ধরেই জল আসছে না বাড়িতে।

শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ পুলিশ কর্মীর বাড়িতে আছে ছোট্ট মেয়ে

পিএইচইর আধিকারিক অনীশরঞ্জন ঘোষ জানিয়েছেন, ফেটে যাওয়া পাইপলাইন সারানো হয়েছে। কিন্তু রাস্তা সম্প্রসারণের জন্য বারবার পাইপ ফেটে যাচ্ছে। তাই বিস্তীর্ণ এলাকা জুড়ে জল বন্ধ রাখা হয়েছে। অভিযোগ পেয়েই সমস্যা মেটাতে বৈঠক করেন চাকদহের ব্লক আধিকারিক।

বৈঠকের পর মঙ্গলবার থেকে এলাকাগুলিতে জল পৌঁছে দিচ্ছে ব্লক প্রশাসন। তাতে বাসিন্দাদের কতটা সুরাহা হচ্ছে, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এলাকার বাসিন্দাদের দাবি, জল সমস্যার দ্রুত সমাধান করুক প্রশাসন।


```