Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রাজু ঝার খুনিদের খোঁজ পেতে হাজারিবাগ জেলে নজর, চাওয়া হল সিসিটিভি ফুটেজ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কয়লা কারবারি রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় ঝাড়খণ্ডের কোনও গ্যাং জড়িত বলে অনেকটাই নিশ্চিত পুলিশ। ঝাড়খণ্ডের হাজারিবাগ (Hazaribagh) সংশোধনাগারে থাকা কুখ্যাত সুপারি কিলার আমান সিং রাজু খুনে জড়িত থাকতে পারে বল

রাজু ঝার খুনিদের খোঁজ পেতে হাজারিবাগ জেলে নজর, চাওয়া হল সিসিটিভি ফুটেজ

শেষ আপডেট: 14 April 2023 08:01

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কয়লা কারবারি রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় ঝাড়খণ্ডের কোনও গ্যাং জড়িত বলে অনেকটাই নিশ্চিত পুলিশ। ঝাড়খণ্ডের হাজারিবাগ (Hazaribagh) সংশোধনাগারে থাকা কুখ্যাত সুপারি কিলার আমান সিং রাজু খুনে জড়িত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ওই সংশোধনাগারে গিয়ে গ্যাংস্টার আমান সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন সিটের আধিকারিকরা।

কুখ্যাত সুপারি কিলার আমন জেলে বসেই বিভিন্ন জায়গায় অপারেশন সারে বলে জানতে পেরেছেন তাঁরা। রাজুকে খুনে জড়িত সুপারি কিলাররা ঘটনার আগে হাজারিবাগ সংশোধনাগারে গিয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ। তাই কারা কারা হাজারিবাগ সংশোধনাগারে গিয়ে ওই কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে সাক্ষাৎ করেছে সে সম্পর্কে তথ্য পেতে চায় পুলিশ। সেই কারণে হাজারিবাগ সংশোধনাগারের প্রধান প্রবেশপথ ও তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সংশোধনাগারের বাইরের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়ার জন্য ইতিমধ্যেই বর্ধমান সিজেএম আদালতে আবেদন করেছেন তদন্তকারীরা। সেই আবেদন মঞ্জুরও করেছেন সিজেএম। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহে সব ধরনের সাহায্য করার জন্য হাজারিবাগ সংশোধনাগারের সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার হাজারিবাগ কেন্দ্রীয় জেলে গিয়ে আমন সিংকে জিজ্ঞাসাবাদ করেন সিটের আধিকারিকরা। জেলের একটি আলাদা কক্ষে আমান সিংকে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজু ঝার খুন সম্পর্কে প্রশ্ন করা হলে আমন সিং কোনও উত্তর দেয়নি বলেই জানা গেছে।

রাজু ঝা খুনে তিনজন দুষ্কৃতী জড়িত বলে মনে করছেন তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজে তিনজনকেই রাজুর গাড়ির সামনে দেখা গিয়েছে। গাড়িতে থাকা রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেও এই তথ্য পেয়েছে সিট। ঘটনার সময় রাজুর গাড়িতে একটি ট্রলিব্যাগ ও ব্রিফকেস ছিল। দু’টিই বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রলিব্যাগে জামা–কাপড় ছাড়াও ১ লক্ষ ৫০ হাজার ২০ টাকা ও কিছু কাগজপত্র ছিল। ব্রিফকেসে ৯৫ হাজার ১৬৫ টাকা ও একটি মদের বোতল ছিল। রাজুর দু’টি আইফোন তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন। সেখান থেকে কিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

১০ দিনে তিন নাবালিকাকে ধর্ষণ! ফাঁসি দিল এই রাজ্যের আদালত


```