Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হঠাৎ বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! আসছেন না প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আগামী ১১ ডিসেম্বর বিশ্বভারতীর (Visva Bharati University) সমাবর্তন (Convocation) হ‌ওয়ার কথা ছিল। এবার প্রধানমন্ত্রী আসছেন না। তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

হঠাৎ বাতিল বিশ্বভারতীর সমাবর্তন! আসছেন না প্রধান বিচারপতি

শেষ আপডেট: 8 December 2022 12:35

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আগামী ১১ ডিসেম্বর বিশ্বভারতীর (Visva Bharati University) সমাবর্তন (Convocation) হ‌ওয়ার কথা ছিল। এবার প্রধানমন্ত্রী আসছেন না। তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice D Y Chandrachud)। কিন্তু ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত সমাবর্তন‌ই বাতিল করে দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে আসছেন না প্রধান বিচারপতি।

লাগাতার ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আবাসন ঘেরাও করে রেখেছে পড়ুয়ারা। ১৬ দিন হতে চলল তিনি বাইরে থেকে বাইরে বেরোতে পারেননি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন বীরভূম জেলা আদালতের প্রধান বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা দায়রা বিচারক সোমনাথ কুণ্ডু, বোলপুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভদীপ রায়, বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) নিখিল আগরওয়াল। তাঁরা পড়ুয়াদের ধর্না মঞ্চ ঘুরে দেখেন। এরপর উপাচার্যের বাড়ির সামনে রথীন্দ্র অতিথি গৃহ‌ও ঘুরে দেখেন৷ উল্লেখ্য, বিশ্বভারতীতে এসে এই রথীন্দ্র অতিথি গৃহেই থাকার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।

প্রধান বিচারপতির থাকার জায়গা থেকে বিশ্বভারতীর পড়ুয়াদের ধর্নামঞ্চের দূরত্ব মাত্র ৩০ মিটার৷ ফলে প্রধান বিচারপতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ১১ ডিসেম্বরের সমাবর্তন স্থগিত করে দেওয়ার কথা জানায়।

বিবৃতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, "টানা ছাত্র আন্দোলনের জেরে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক নেই। উপাচার্য দু'সপ্তাহের বেশি গৃহবন্দি হয়ে আছেন। তিনি সমাবর্তনের প্রস্তুতিতে নজরদারি চালাতে পারছেন না। এই অবস্থায় ১১ ডিসেম্বরের সমাবর্তন আপাতত স্থগিত রাখা হচ্ছে।"

বিশ্বভারতী কর্তৃপক্ষ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। যদিও সমাবর্তন বাতিল নিয়ে রাজ্য প্রশাসন কোন‌ও মন্তব্য করেনি।

ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে গাড়ি চালিয়ে ধাক্কা মেরেছে: চিংড়িহাটা নিয়ে মমতা


```