Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, অনশন আন্দোলনে ছাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এক অধ্যাপকের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনে অনশন আন্দোলন শুরু করলেন বিশ্বভারতীর (Visva Bharati University) অ্যানথ্রোপলজি বিভাগের ছাত্রীরা। সোমবার শান্তিনিকেতনের সুবর্ণরেখার মোড়ের কাছে অনশনে বসেছেন ছাত্র

বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, অনশন আন্দোলনে ছাত্রীরা

শেষ আপডেট: 21 August 2023 14:25

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এক অধ্যাপকের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনে অনশন আন্দোলন শুরু করলেন বিশ্বভারতীর (Visva Bharati University) অ্যানথ্রোপলজি বিভাগের ছাত্রীরা। সোমবার শান্তিনিকেতনের সুবর্ণরেখার মোড়ের কাছে অনশনে বসেছেন ছাত্রীরা (Student Agitation)। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে অনশনস্থলে জড়ো হতে দেখা যায় ছাত্রীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীরা এদিন দুপুর বারোটা থেকে অনশন শুরু করেন।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অ্যানথ্রোপলজি বিভাগে তাঁরা মানসিক হেনস্থার শিকার হয়ে চলেছেন। তাঁদের অভিযোগের তির ওই বিভাগের অ্যাসিস্ট্যান্স প্রফেসর অর্ণব ঘোষের দিকে।

ছাত্রীদের অভিযোগ, জাতি ও লিঙ্গের ভিত্তিতে ওই অধ্যাপক পড়ুয়াদের বিচার করেন। পরীক্ষার নম্বর ও অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রেও তিনি একই নীতি নিয়ে চলেন। এখানে প্রতিটি ছাত্রী ভাল কেরিয়ার তৈরি করার জন্যই পড়াশোনা করতে আসেন। কিন্তু ওই অধ্যাপকের চাপে এই বৈষম্য সত্ত্বেও তাঁদের মুখ বুজে থাকতে হয়।

অন্দোলনরত ছাত্রীরা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বহু বার তাঁরা বিভাগীয় প্রধান থেকে শুরু করে অধ্যক্ষ কর্মসচিব এবং উপাচার্যকে জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনওরকম ব্যবস্থা নেয়নি। ফলে অনেকেই এই অধ্যাপকের জন্যই বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

যাঁরা রয়ে গেছেন তাঁদের ভবিষ্যতও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রতিনিয়ত এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই আন্দোলনে নেমেছেন তাঁরা। ছাত্রীদের দাবি, ওই অধ্যাপক একই আচরণ পিএইচডি করতে আসা স্কলারদের সঙ্গেও করে থাকেন।

ছাত্রীরা জানান, এই আন্দোলনে কোনও কাজ না হলে তাঁরা প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাতে বাধ্য হবেন। একই সঙ্গে মহিলা কমিশনকেও জানাবেন। যদিও ওই ঘটনা ঘিরে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা অভিযুক্ত প্রফেসর কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু, পরিবার খুনের অভিযোগ আনতেই বেপাত্তা কর্তৃপক্ষ


```