Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অঙ্গনওয়াড়ির কর্মীদের গায়েই বাসি খিচুড়ি ঢেলে দিলেন বাসিন্দারা, ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জে

তিনদিনের বাসি খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার বাঁধল রায়গঞ্জের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কেন্দ্রের মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে তাঁদের মাথায় খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

অঙ্গনওয়াড়ির কর্মীদের গায়েই বাসি খিচুড়ি ঢেলে দিলেন বাসিন্দারা, ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জে

শেষ আপডেট: 28 November 2023 16:51

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: তিনদিনের বাসি খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার বাঁধল রায়গঞ্জের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কেন্দ্রের মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে তাঁদের মাথায় খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়ই শিশুদের বাসি খিচুড়ি খেতে দেওয়া হয়। তিনদিনের বাসি খিচুড়িও খাওয়ানো হয়েছে ছোটদের। তাঁরা জানান, মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল। কিন্তু তাঁরা রুখে দেন। এই নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় বাসিন্দাদের। এই সময়েই খিচুড়ির বালতি কেড়ে নিয়ে বাসিন্দারা কর্মীদের মাথায় ও শরীরে খিচুড়ি ঢেলে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলে আসেন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা। দু’পক্ষের সঙ্গেই কথা বলেন তাঁরা। কেন বারবার বাসি খিচুড়ি বিলি করার অভিযোগ উঠছে তাও খতিয়ে দেখেন।

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী বিজলী সিংহ বাসি খিচুড়ি দেওয়ার কথা স্বীকার করেন। তবে তাঁর দাবি, রাঁধুনিকে বারবার তিনি এই কাজ করতে নিষেধ করেছেন। কিন্তু কেউ কথা শোনে না। বাসি খিচুড়ি ছোটদের মধ্যে বিলি করেন। পাল্টা কেন্দ্রের রাঁধুনি দীপালি শীল শর্মা ওই কর্মীর বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তাঁর নির্দেশেই তিনি বাসি খিচুড়ি বিলি করেন বলে অভিযোগ করেন। বাসিন্দাদের সঙ্গে একমত হয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যাও জানিয়েছেন, এই কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে আগেও একাধিকবার বাসি খিচুড়ি বিলির অভিযোগ এসেছে। অভিযুক্তদের অন্যত্র বদলি করার দাবি জানিয়েছেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা কল্পনা সরকার।  


```