Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মমতার বিরুদ্ধে প্রার্থী নয়, আর্জি প্রবীণ বাম নেতার

দ্য ওয়াল ব্যুরো:‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কর্মিসভার মঞ্চে হাজির হলেন অশীতিপর বাম নেতা (left leader)। মুখ্যমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ডাকও দিলেন (call for unanimous victory)।সামনেই ভবানীপুরে উপনির্বাচন (bhowan

মমতার বিরুদ্ধে প্রার্থী নয়, আর্জি প্রবীণ বাম নেতার

শেষ আপডেট: 8 September 2021 13:15

দ্য ওয়াল ব্যুরো:‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কর্মিসভার মঞ্চে হাজির হলেন অশীতিপর বাম নেতা (left leader)। মুখ্যমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ডাকও দিলেন (call for unanimous victory)।সামনেই ভবানীপুরে উপনির্বাচন (bhowanipore by election) । আজ, বুধবার থেকেই ভোটপ্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভবানীপুরে ছিল তাঁর প্রথম কর্মিসভা। সেই মঞ্চেই হাজির হয়েছিলেন স্থানীয় প্রাক্তন বাম নেতা বাদল দাশগুপ্ত। সেখানে মমতার প্রশংসা করেন তিনি। আরও পড়ুন---মমতা ভ্যাকসিন নিয়েও কেন রোমে যেতে পারছেন না? মোদীর তর্জন গর্জন নিয়ে খোঁচা দিদির মমতার বক্তব্য শুরুর আগেই মঞ্চে হাজির হন সিপিআই নেতা বাদল দাশগুপ্ত। তাঁর বয়স ৮৪ বছর। মঞ্চে উঠে হাতজোড় করে তৃণমূল নেত্রীকে প্রণাম জানান তিনি। সৌজন্য দেখাতে এগিয়ে আসেন তৃণমূল নেত্রীও। বাদলবাবুর হাত ধরে স্বাস্থ্যের খবর নেন মমতা। তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন তিনি। বাদলবাবু অনুরোধ করেন, ওই মঞ্চ থেকে তিনি কিছু বলতে চান। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে মাইক্রোফোনের কাছে নিয়ে যান। এর পরই তৃণমূল নেত্রীর ভূষসী প্রশংসা করেন বৃদ্ধ। কাঁপা কাঁপা গলায় বলেন, ‘‌আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।’‌ তিনি আরও বলেন, ‘‌উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।’‌ উল্লেখ্য, বাদলবাবু ৮৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন সিপিআই–এর সঙ্গে যুক্ত। তিনিই এদিন মমতার কর্মিসভায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন।  

```