#Breaking: বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের কেঁপে উঠল নৈহাটি-চুঁচুড়া
দ্য ওয়াল ব্যুরো: নৈহাটি থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার জেরে ফের কেঁপে উঠল গোটা এলাকা। অভিঘাত এসে পৌঁছল গঙ্গার অপর পার চুঁচুড়াতেও।
বৃহস্পতিবার দুপুরে নৈহাটির রামঘাটে চলছিল এই বোমা নিষ্ক্রিয় করার কাজ। বিস্ফোরণের জেরে একাধিক
শেষ আপডেট: 9 January 2020 09:59
দ্য ওয়াল ব্যুরো: নৈহাটি থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার জেরে ফের কেঁপে উঠল গোটা এলাকা। অভিঘাত এসে পৌঁছল গঙ্গার অপর পার চুঁচুড়াতেও।
বৃহস্পতিবার দুপুরে নৈহাটির রামঘাটে চলছিল এই বোমা নিষ্ক্রিয় করার কাজ। বিস্ফোরণের জেরে একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির অ্যাজবেস্টসের ছাদ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নৈহাটির সাইরাজ এলাকা। বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। উদভ্রান্তের মতো ছোটাছুটি শুরু করেন তাঁরা। পুলিশ হেফাজতে থাকা বিস্ফোরক নিস্ক্রিয় করতে গিয়ে এমন ঘটনায় পুলিশের উপর গিয়ে পড়ে জনরোষ। পালিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিস্ফোরণের ফলেই আগুন ধরে যায় পুলিশের একাধিক গাড়িতে, ভেঙে যায় চারটি গাড়ির কাচ।
অবস্থা সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। যান উচ্চপদস্থ কর্তারাও। জনতার ক্ষোভ তুমুল আকার নেওয়ায় অবস্থা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান তাঁরা। আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলে।
[caption id="attachment_175631" align="aligncenter" width="600"]

জ্বলছে পুলিশের গাড়ি[/caption]
[caption id="attachment_175633" align="aligncenter" width="600"]

জ্বলছে পুলিশের গাড়ি[/caption]
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে উঠল গঙ্গার ওপারে চুঁচুড়াও। সেখানেও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। এমনকী ভেঙে পড়েছে পুরসভা ভবনের কাচও। বিকট আওয়াজে সবকিছু ভেঙে পড়তে দেখে আতঙ্কে পথে নেমে পড়েন বাসিন্দারা। বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তিনি জানান, যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে।