Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিজেপি প্রার্থী কাঁদছিলেন বাক্স না দেখে, তৃণমূল খুঁজে এনে দিল, জেতার পর পা ছুঁয়ে প্রণাম

দ্য ওয়াল ব্যুরো: আহা! এ যেন সিনেমার মতো গল্প। এ যেন এমন পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election) গল্প, যা তামাম বাঙালির হয়তো স্বপ্ন। পঞ্চায়েত ভোটের গণনাকে ঘিরে ভাঙড়ে যখন একের পর লাশ পড়ছে, পুলিশ কর্তা আহত তখন একেবারে উল্টো ছবি দেখা গেল হুগল

বিজেপি প্রার্থী কাঁদছিলেন বাক্স না দেখে, তৃণমূল খুঁজে এনে দিল, জেতার পর পা ছুঁয়ে প্রণাম

শেষ আপডেট: 12 July 2023 07:10

দ্য ওয়াল ব্যুরো: আহা! এ যেন সিনেমার মতো গল্প। এ যেন এমন পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election) গল্প, যা তামাম বাঙালির হয়তো স্বপ্ন। পঞ্চায়েত ভোটের গণনাকে ঘিরে ভাঙড়ে যখন একের পর লাশ পড়ছে, পুলিশ কর্তা আহত তখন একেবারে উল্টো ছবি দেখা গেল হুগলিতে (Unity)।

আরামবাগ পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনে ভোট গণনা চলছিল (Hooghly)। তিনটি ব্যালট বাক্স খুলে গণনার পর দেখা যায় বিজেপি প্রার্থী (BJP) অরূপ কুমার দেওয়ান একশর মতো ভোটে এগিয়ে রয়েছেন। তার পর বাকি দুটি ব্যালট বাক্স নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শুরু হয় ব্যালট বাক্স খোঁজ করা। অরূপ স্থানীয় বিডিওর দ্বারস্থ হন। গণনা কেন্দ্র তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। কিন্তু ব্যালট বাক্সের হদিশই পাওয়া যাচ্ছিল না। ততক্ষণে কাঁদো কাঁদো অরূপের। তিনিই ধরেই নিয়েছিলেন যে ওই আসন তিনি জিততে চলেছেন।

এ খবর কানে যায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলির কাছে। সাকির ওই বিজেপি প্রার্থীকে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে যান। তাঁদের অনুরোধ করেন, ব্যালট বাক্স খুঁজে দিতে। পরে অরূপ দ্য ওয়ালকে জানিয়েছেন, তৃণমূল কাউন্সিলরের (TMC) কারণেই তিনি ব্যালট বাক্স খুঁজে পেয়েছেন।

বাকি দুটো ব্যালট বাক্স খুলে গণনা শুরু হয়। দেখা যায়, শেষমেশ অরূপ দেওয়ানই জিতেছেন। ভোটে জিতে শংসাপত্র হাতে নিয়ে সোজা তৃণমূল কাউন্সিলরের পা ছুঁয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী। (WB Panchayat Election)

সাকির দ্য ওয়ালকে বলেন, “আমি হঠাৎ গণনা কেন্দ্রে দেখি এই বিজেপি প্রার্থী হয়রান হয়ে ঘোরাঘুরি করছেন। আমি তাঁকে জিজ্ঞেস করি, ভাই তোমার কী হয়েছে। উনি বললেন, আমাদের দুটো ব্যালট বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি হেরে গেছি।” সাকিরের কথায়, “আমি ওনাকে বলি, দুটো ব্যালট বাক্স গোণাই হল না, আপনি হেরে গেলেন কীভাবে? এর পর আমি বিডিওকে বলি। উনি বলেন, বাক্স পাওয়া গেছে। গোণাও প্রায় শেষ। উনি ১৬৬ টি ভোটে জিতেছেন”।

সাকিরের কথায়, “আমাদের প্রার্থী ভেবেছিলেন, উনি জিতে গেছেন। তাই বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু অরূপ পরিশ্রম করছিল বাক্স খুঁজতে। মানুষের রায়েই ও জিতেছে।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শই হল মানুষের পাশে থাকা। পঞ্চায়েতে হার-জিত থাকবে। কিন্তু আরামবাগে আমরা অন্তত চেয়েছি, পারস্পরিক সৌহার্দ্য থাকুক। মানুষ যাঁর পক্ষে রায় দেবেন তিনিই জিতবেন।”

রায়দিঘিতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ভোট-সন্ত্রাসে লম্বা হচ্ছে মৃত্যু মিছিল


```