বাঁকুড়ায় সদ্যোজাতকে আয়ার হাতে দিয়ে চম্পট নাবালিকা মা! হুলস্থূল হাসপাতালে
দ্য ওয়াল ব্যুরো: বয়স এখনও পনেরোর কোঠা পেরোয়নি (underaged)। অথচ এই ১৪ বছর বয়সেই সন্তান জন্ম দিয়ে ফেলেছে বাঁকুড়ার এক বালিকা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে গত সোমবার ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। সমাজের চোখরাঙানি এড়াতে, লোকনিন্দা
শেষ আপডেট: 29 October 2021 01:46
দ্য ওয়াল ব্যুরো: বয়স এখনও পনেরোর কোঠা পেরোয়নি (underaged)। অথচ এই ১৪ বছর বয়সেই সন্তান জন্ম দিয়ে ফেলেছে বাঁকুড়ার এক বালিকা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে গত সোমবার ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। সমাজের চোখরাঙানি এড়াতে, লোকনিন্দার ভয়ে হাসপাতালের আয়ার কাছেই সেই সন্তান রেখে বাড়ি ফিরে যায় নাবালিকা মা। সদ্যোজাত শিশুর এই পরিণতি জানাজানি হতেই পদক্ষেপ করল হাসপাতাল কর্তৃপক্ষ।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরণের ঘটনায় পুলিশের অনুমতি আবশ্যিক। পুলিশের কাছ থেকে সবুজ সংকেত না পেলে প্রসূতি ও শিশুকে ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আসানসোলের ৫ পর্যটক মৃত উত্তরাখণ্ডে! খাদে গাড়ি পড়ে মর্মান্তিক দুর্ঘটনা
হাসপাতালের ডেপুটি সুপার জানিয়েছেন, ওই নাবালিকার অবস্থা বুঝে সে হাসপাতালে আসতেই তার ডেলিভারি করে দেওয়া হয়। তারপর তাকে ভর্তি করা হয়। সুস্থ অবস্থাতেই মা আর বাচ্চাকে ছুটি দেওয়া হয়েছিল। যার হাতে বাচ্চাটিকে তুলে দেওয়া হয়েছে সেই আয়া হাসপাতালের কর্মী নয় বলেও জানিয়েছেন তিনি।
নাবালিকার প্রসবের খবর পেয়ে হাসপাতালে পৌঁছন চাইল্ড লাইনের কর্মীরা । কিন্তু তাঁরা গিয়ে দেখেন মা আর বাচ্চাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সন্তানটিকেও কারও কাছে দিয়ে দেওয়া হয়েছে। সেই আয়ার খোঁজ করে সদ্যোজাতকে উদ্ধার করা হয়। তাঁকে শিশু কল্যাণ সমিতির সাহায্যে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ওন্দা থানার পুলিশ। ধৃতের নাম নিতাই মাজি। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'