Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রেমিকাকে নিয়ে পালিয়েছে দাদা! কালনায় রাগের বশে ভাইপোকে খুন কাকার

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দাদার উপর প্রতিহিংসার জেরে ভাইপোকে (nephew) খুন (killed) করল কাকা (uncle)। একেবারে প্ল্যান মাফিক তাকে স্কুল থেকে ডেকে এনে শ্বাসরোধ করে খুন করে কাকা আবু শেখ। জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই প্রতিহিং

প্রেমিকাকে নিয়ে পালিয়েছে দাদা! কালনায় রাগের বশে ভাইপোকে খুন কাকার

শেষ আপডেট: 9 September 2022 11:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দাদার উপর প্রতিহিংসার জেরে ভাইপোকে (nephew) খুন (killed) করল কাকা (uncle)। একেবারে প্ল্যান মাফিক তাকে স্কুল থেকে ডেকে এনে শ্বাসরোধ করে খুন করে কাকা আবু শেখ। জানা গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই প্রতিহিংসাবশত চতুর্থ শ্রেণির পড়ুয়া ভাইপোকে খুন করেছে সেই যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার (Kalna) পাটিকেলডাঙা গ্রামে।

জানা গেছে, ক্লাস ফোরের ছাত্র বেলুয়ার শেখ বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেলেও স্কুল থেকে না ফেরায় দুশ্চিন্তা শুরু হয়। এরপরই পরিবারের সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। গভীর রাত পর্যন্ত খুঁজে না পেয়ে শেষে মন্তেশ্বর থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ এসে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বেলুয়ার তার কাকার সঙ্গে মাঠের দিকে গিয়েছিল। এরপরই পুলিশ সেই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি বেরিয়ে আসে। জানা যায়, ভাইপোকে খুন করে ঝোপের মধ্যে ফেলে রেখেছিল সে। এরপর পুলিশ গিয়ে ঝোপ থেকে বেলুয়ার শেখের মৃতদেহ উদ্ধার করে। আটক করা হয় কাকা আবু শেখকে।

পরিবার সূত্রে খবর, আবু শেখের সঙ্গে এলাকার এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল। এদিকে, সেই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার দাদা অর্থাৎ মৃত বেলুয়ার শেখের বাবা আলি শেখেরও। দিন কয়েক আগে ওই মহিলাকে নিয়েই পালিয়ে যায় আলি শেখ। এরপরই দাদার প্রতি ক্ষোভ জমতে শুরু করে ভাইয়ের মনে। আর পুরো রাগ গিয়ে পড়ে ভাইপো বেলুয়ার শেখের উপর। প্রতিহিংসাবশত শেষে দাদার ছেলেকেই ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনা করে।

ইংরেজিতে পড়ানোয় সমস্যা বাংলার মাধ্যমের শিক্ষিকাদের, বন্ধের মুখে স্কুল

সেই পরিকল্পনা মতোই বৃহস্পতিবার দুপুর নাগাদ স্কুল ছুটির পর ভাইপোকে আইসক্রিম দিয়ে ও টাকার লোভ দেখিয়ে স্কুল থেকে ডেকে নিয়ে যায়। এরপর পাটিকেলডাঙা গ্রামের একেবারে শেষ প্রান্তে নির্জন ঝোপের ভিতরে শ্বাসরোধ করে খুন করে মৃতদেহ সেখানেই লুকিয়ে রাখে। ঘটনাকে কেন্দ্র করে বিশাল চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে। বিষয়টিকে কেন্দ্র করে কোনওধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।


```