Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের বিস্ফোরক উদয়ন গুহ, 'কেউ একবার দংশন করলে তাঁকে পাঁচবার দংশন' এর নিদান

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে গোটা রাজ্য উত্তাল হলেও, উদয়নবাবুর সাফ কথা, "পরিকল্পিত ভাবে বদনাম করা হচ্ছে। রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।" 

ফের বিস্ফোরক উদয়ন গুহ, 'কেউ একবার দংশন করলে তাঁকে পাঁচবার দংশন' এর নিদান

শেষ আপডেট: 2 September 2024 18:15

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের বিস্ফোরক উদয়ন গুহ। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে গোটা রাজ্য উত্তাল হলেও, উদয়নবাবুর সাফ কথা, "পরিকল্পিত ভাবে বদনাম করা হচ্ছে। রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।" 

রবিবার দিনহাটার সভায় উদয়নবাবু বলেন, "সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে এসব বাড়তে থাকবে। তাই কেউ একবার দংশন করলে তাঁকে পাঁচবার দংশন করতে হবে।" 

২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে দলীয় কর্মীদের 'ফোঁস' করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।" এরপরেই এদিন উদয়ন গুহ দলের কর্মীদের নিদান দিলেন "কেউ একবার দংশন করলে তাঁকে পাঁচবার দংশন করতে হবে।" 

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে গোটা রাজ্য উত্তাল। লাগাতার পথে নেমে আন্দোলন করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অন্যদিকে জেলার প্রতিটি ব্লকে ঘটনার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ করছেন। গত শনিবার দিনহাটায় প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের। এই সভাতেই আরজি করের ঘটনায় আন্দোলনকারীদের হুমকি দিলেন উদয়ন। 

এর আগে মেয়েদের রাত দখলের আন্দোলনকেও কটাক্ষ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।  হুমকির সুরেই বলেছিলেন, "দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।" তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করেও প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু তাতে যে তিনি থেমে থাকার নন, তা আবার প্রমাণ করলেন উদয়ন গুহ।


```