
শেষ আপডেট: 4 April 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো: কয়লা মাফিয়া রাজু ঝা খুনে উত্তাল বঙ্গ রাজনীতি। তদন্তে সামনে আসছে একের পর এক তথ্য। রাজু ঘনিষ্ঠ ব্রতীন মুখোপাধ্যায়ই এই খুনের প্রধান এবং অন্যতম সাক্ষী (witness)। তদন্তের স্বার্থে পুলিশের হাতিয়ার। তবে তাঁর বয়ানেও অসংগতি। এর মধ্যেই পুলিশ (police) সুপারের দফতর থেকে বেরিয়ে আচমকা উধাও হল দুই সাক্ষী ব্রতীন মুখোপাধ্যায় ও নুর হোসেন।
আব্দুল লতিফের গাড়িচালক নুর হোসেনের এই হঠাৎ অন্তর্ধান রহস্য তৈরি করছে। সূত্রের খবর, সোমবার রাতে পুলিশ সুপারের দফতর (superintendents office) থেকে দুর্গাপুরে বাড়িতে ফেরার জন্য রওনা দিয়েছিলেন দুই জন। ব্রতীন মুখোপাধ্যায় এবং নুর। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত তাদের হদিশ মেলেনি। তদন্তের স্বার্থে পুলিশের নির্দেশেই কী এই কাজ? নাকি তারা অন্যত্র গা ঢাকা দিয়েছেন। প্রশ্ন উঠছে।
সোমবার দুপুর ৩টে নাগাদ ব্রতীনকে পুলিশ সুপারের দফতরে ঢোকানো হয়। আর ৪টে নাগাদ নিয়ে আসা হয় লতিফের গাড়ির চালক শেখ নুর হোসেনকে। তারপর তাঁদের আলাদা করে দীর্ঘক্ষণ জেরা চলে। এই খুনের প্রেক্ষাপটে ব্রতীনের বয়ান তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি একবার বলছেন, গুলি চলার সময় গাড়ির বাইরে ছিলাম৷ আবার বলছেন বাঁ হাতে গুলি লেগেছে। প্রশ্ন উঠছে, গাড়ির বাইরে থাকলে কীভাবে বা হাতে গুলি লাগল! মোট কথা, ব্রতীনের বয়ান ঘিরেও দানা বাঁধছে একাধিক রহস্যের৷ এর মধ্যে দুজনের হঠাৎ উধাও হয়ে যাওয়াও রহস্যজনক।
রিষড়া, শ্রীরামপুরে ১১৪ ধারা, চলছে টহলদারি, সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ