Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে মৃত্যু দুই শিশুর, জলপাইগুড়ির গ্রামে হাহাকার মা-বাবার

দ্য ওয়াল ব্যুরো: মা, বাবা বাড়িতে ছিলেন না কেউই। প্রতিবেশীরাও খেয়াল করেননি। জলে পড়ে হাবুডুবু খেতে খেতে দুই ভাই যখন কেঁদে উঠেছিল, শুনতে পাননি কেউই। ফিরে এসে মা দেখেন, নিজেদের বাড়ির পুকুরেই ভাসছে দুই সন্তানের নিথর দেহ। জলপাইগুড়ি শহর লাগোয়

খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে মৃত্যু দুই শিশুর, জলপাইগুড়ির গ্রামে হাহাকার মা-বাবার

শেষ আপডেট: 17 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মা, বাবা বাড়িতে ছিলেন না কেউই। প্রতিবেশীরাও খেয়াল করেননি। জলে পড়ে হাবুডুবু খেতে খেতে দুই ভাই যখন কেঁদে উঠেছিল, শুনতে পাননি কেউই। ফিরে এসে মা দেখেন, নিজেদের বাড়ির পুকুরেই ভাসছে দুই সন্তানের নিথর দেহ। জলপাইগুড়ি শহর লাগোয়া অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে বুধবার বিকেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত দুই শিশুর নাম রহিত পাল (৯) এবং তার ভাই বনি পাল( ৭)। অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়া এলাকায় তাদের বাড়ি। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দিন বিকেলে বাড়ির পিছনে পুকুরের ধারে খেলছিল রোহিত ও বনি। সেই সময় তাদের মা, বাবা কেউই বাড়ি ছিলেন না। মা গিয়েছিলেন ব্যাঙ্কের কাজে। বৃষ্টিতে পুকুরের ধারের মাটি পিছল হয়ে ছিল। কোনও ভাবে পা পিছলে দু'জনেই পড়ে যায় জলে। পরে শিশুদের মায়ের চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

```