Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উত্তরপ্রদেশ থেকে ধান কাটতে এসে তড়িদাহত হয়ে মৃত্যু দুই ভাইয়ের, বিক্ষোভ বীরভূমে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: তড়িদাহত হয়ে দুই ভাইয়ের (Electrocution in Birbhum) মৃত্যু ঘিরে ধুন্ধুমার বীরভূমের সদাইপুরের রেঙ্গুনী গ্রামে। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন গ্রামবাসীরা। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনেই উত্তরপ্রদেশের (Utterprad

উত্তরপ্রদেশ থেকে ধান কাটতে এসে তড়িদাহত হয়ে মৃত্যু দুই ভাইয়ের, বিক্ষোভ বীরভূমে

শেষ আপডেট: 14 May 2023 09:04

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: তড়িদাহত হয়ে দুই ভাইয়ের (Electrocution in Birbhum) মৃত্যু ঘিরে ধুন্ধুমার বীরভূমের সদাইপুরের রেঙ্গুনী গ্রামে। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন গ্রামবাসীরা।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনেই উত্তরপ্রদেশের (Utterpradesh) মথুরার বাসিন্দা। তাঁদের নাম বিষ্ণু তানওয়ার (২২) ও বিকাশ তানওয়ার (২৪)। তাঁরা ধান কাটার মেশিন নিয়ে বীরভূমে এসেছিলেন। এই দু'জনের সঙ্গে ছিলেন তাঁদের খুড়তোতো ভাই মণীশ তোমর। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন।

গ্রামবাসীরা জানান, এই তিনজনেই গাড়িতে ধান কাটার মেশিন নিয়ে খেতের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার মাঝেখানে থাকা ১১ হাজার ভোল্টের হাই এক্সটেনশন তারে তাদের মেশিনের মাথা ঠেকে যায়। গাড়ির উপরেই ছিলেন বিষ্ণু ও বিকাশ। তাঁরা তড়িদাহত হন। মাঠে কাজ করছিলেন গ্রামবাসীরা। তারা এই ভয়াবহ ঘটনা দেখে ছুটে যান সেখানে। কোনও রকমে গাড়ি থেকে মণীশকে বার করেন তাঁরা। এরপর বিদ্যুৎ দফতেরের গাফিলতির প্রতিবাদে মৃতদেহ দুটি আটকে রেখে বিক্ষোভ শুরু করেন।

গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা বহুদিন ধরে তারগুলির উচ্চতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কারণ নিয়ম অনুযায়ী অত ভোল্টজের তার কোনও জায়গা দিয়ে নিয়ে গেলে, তার উচ্চতা ৩০ ফুট রাখতে হয়। এক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। তাছাড়াও তারগুলিকে সঠিক জায়গায় বসানো হয়নি বলেও অভিযোগ।

চাষিরা জানান, দুর্ঘটনা ঘটনা এড়াতে তারগুলিকে সরানোর জন্য তাঁরা বিষয়টি বিদ্যুৎ বিভাগ, ব্লক অফিস, এমনকি পুলিশকেও জানিয়েছিলেন। কিন্তু গ্রামবাসীদের কথায় কেউ ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ।

এদিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যুবক মণীশ বলেন, তিনি ও তার দুই খুড়তোতো ভাই মথুরা থেকে এখানে ধান কাটতে এসছিলেন। এই গ্রামের এক বাসিন্দা ডালিম নামে এক ব্যক্তি তাদের এই কাজ দিয়েছিলেন।

কলকাতা আজ শুকনোই, তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে, জানাল হাওয়া-অফিস


```