Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পাখিদের ফেরাতে ফলের চারা পুঁতলেন ফেলুদা, বললেন, ‘গাছে হাত দিলে কান মুলে দিন’

দ্য ওয়াল ব্যুরো: পিকনিকের দাপটে প্রকৃতির নৈঃশব্দ্য ভেঙে খানখান। সংস্কারের অভাবে পানায় মজে যাচ্ছে জলাশয়। নৌকা নিয়ে দিনভর নদী-বিল দাপিয়ে বেড়াচ্ছেন পর্যটকেরা। গুলতি হাতে চোরাশিকারা তো রয়েছেই। শিলিগুড়ির উপকণ্ঠের ফুলবাড়ি ব্যারাজ থেকে তাই মুখ

পাখিদের ফেরাতে ফলের চারা পুঁতলেন ফেলুদা, বললেন, ‘গাছে হাত দিলে কান মুলে দিন’

শেষ আপডেট: 22 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পিকনিকের দাপটে প্রকৃতির নৈঃশব্দ্য ভেঙে খানখান। সংস্কারের অভাবে পানায় মজে যাচ্ছে জলাশয়। নৌকা নিয়ে দিনভর নদী-বিল দাপিয়ে বেড়াচ্ছেন পর্যটকেরা। গুলতি হাতে চোরাশিকারা তো রয়েছেই। শিলিগুড়ির উপকণ্ঠের ফুলবাড়ি ব্যারাজ থেকে তাই মুখ ফিরিয়ে নিয়েছে পরিযায়ী পাখির দল। অভিমানী পাখিদের ফিরিয়ে আনতে ফুলবাড়িতে ফলের গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে অপ্টোপিক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারই কর্মসূচীতে নিজের হাতে গাছ লাগিয়ে সবুজায়নের ভাবনা দিলেন ‘ফেলুদা’ ওরফে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। দিনভর নিজের হাতে ফলের চারা পুঁতলেন ‘ফেলুদা’। আমলকি, জাম, পিয়ারা, আরও কত কী। গাছ কেটে ফেলা নিয়ে মৃদু ধমকও দিলেন এলাকাবাসীকে। প্রশাসনকে উদ্দেশ করে বললেন ‘‘গাছে হাত দিলে কান মুলে দিন।’’ ফেলুদার কথায়, ‘‘গাছ কেটে ফেলা তো একরকম আত্মহত্যাই। গাছ আমাদের বিনামূল্যে অক্সিজেন দেয়। গাছ ছাড়া নিঃশ্বাস নেব কী করে? গাছ কেটে, দূষণ ছড়িয়ে মানুষ যদি আত্মহত্যা করতে চায়, তো করুক।’’ মহানন্দা নদীকে নিয়ে সেচ দফতরের মহানন্দা ব্যারাজ ডিভিশন, ক্যানাল রয়েছে। জল ব্যারাজের মাধ্যমে বাংলাদেশের দিকে যায়। ব্যারেজের পিছনের অংশে প্রায় ১০ স্কোয়্যার কিলোমিটার জুড়ে স্থায়ী জলাশয় তৈরি হয়েছে। এই এলাকাতেই পাখিরা আসে। সারা বছর দেশি-বিদেশি নানা পাখির ভিড় লেগেই থাকে। শীতের ছোঁয়া পেলে শতাধিক পরিযায়ী ভিড় করতে শুরু করেছ ব্যারাজে। রুডি শেল্ড ডাক থেকে নর্থান ল্যাপ উইং, কমন মুরহেন, পার্পেল সোয়াম্পহেন বা ওসপ্রের মতো সুদূর মানস সরোবর, ইরান বা ইউরোপ থেকে পাখি এসে পৌঁছয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকেও পাখিরা উড়ে আসে ফুলবাড়িতে। পরিযায়ীদের আনাগোনা দেখতে তাই পর্যটকেরও ঢল নামে এখানে। অপ্টোপিক স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি দিপজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, গত দু’বছরের সার্ভেতে দেখা গেছে, পরিযায়ী পাখিদের সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমেছে ফুলবাড়িতে। গাছের সংখ্যাও কমে গেছে বিপজ্জনকভাবে। একটা সময় এখানে পিকনিক করতে ভিড় জমাতে পর্যটকরা। ফলে ব্যারাজের জলে, আশপাশে ডাঁই হয়ে জমে থাকত প্লাস্টিক-সহ আবর্জনা, থার্মোকলের থালা-সহ নানা রকম বর্জ্য পদার্থ। ক্রমশ বাড়তে থাকা দূষণে ক্ষতিগ্রস্ত ব্যারাজের জলে সুষ্ঠু ভাবে বেঁচে থাকতে পক্ষীকূলকে কার্যত প্রতিনিয়ত লড়াই করতে হত কচুরিপানা ও আবর্জনার সঙ্গে। পিকনিকের দাপট এখন বন্ধ হয়েছে। তবে প্লাস্টিক দূষণ থামেনি। নতুন গাছ লাগানোর ভাবনাচিন্তা হলেও সেটা কার্যকরী করা হয়নি। নিরাপদ আশ্রয়ের অভাবে এবং দূষণের জেরে তাই পরিযায়ীরাও ফুলবাড়ি ঠিকানা ভুলে গেছে। সভাপতির কথায়, ‘‘আমরা চেয়েছিলাম পাখিদের আকর্ষণ করতে ফলের গাছই বেশি লাগানো হবে। এ দিন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর উপস্থিতিতে প্রায় ৪০০-৫০০টি গাছের চারা লাগানো হয়েছে। স্থানীয় ক্লাবগুলিও সাহায্য করেছে।’’ তিনি জানান, বৃক্ষ দিবস উপলক্ষে বছরে শুধু একদিন নয়, সারা বছরই গাছ লাগানোর কর্মসূচী নেওয়া হয়েছে। সবুজে ভরে উঠুক ফুলবাড়ি। আবার ফিরে আসুক পরিযায়ীরা।

```