Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি, বরাতজোরে রক্ষা ১৭ জন মৎস্যজীবীর

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন মাছ ধরার পর খারাপ আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে উপকূলে ফেরার পথে ফের ট্রলার ডুবল (Trawler sinks) বঙ্গোপসাগরে (Bay of Bengal)। তবে মৎস্যজীবীদের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। পাঁচদিন আগে মাছ ধরতে

বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি, বরাতজোরে রক্ষা ১৭ জন মৎস্যজীবীর

শেষ আপডেট: 1 August 2023 07:27

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন মাছ ধরার পর খারাপ আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে উপকূলে ফেরার পথে ফের ট্রলার ডুবল (Trawler sinks) বঙ্গোপসাগরে (Bay of Bengal)। তবে মৎস্যজীবীদের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

পাঁচদিন আগে মাছ ধরতে কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল এফবি প্রসেনজিৎ নামের ট্রলারটি। ১৭ জন মৎস্যজীবী ছিলেন এই ট্রলারে। আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয় মৎস্যজীবীদের। সেই বার্তা পেয়ে সোমবার গভীর রাতে মৎস্যজীবী নিয়ে ফেরার পথ ধরেছিল ট্রলারটি। কিন্তু সীতারামপুর থেকে ২৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়। এখানেই উল্টে যায় ট্রলারটি।

ডুবে যাওয়া ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশে থাকা অন্য একটি মৎস্যজীবীদের ট্রলার তাঁদের উদ্ধারে এগিয়ে যায়। রাতের অন্ধকারেই সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। ডুবন্ত ট্রলার (Trawler sinks) থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপের দিকে ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: রাজ্যে ফের কোভিডে মৃত্যু, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন দুই প্রৌঢ়


```