শিয়ালদহ শাখায় ফের বিঘ্ন পরিষেবা! টানা ২০ দিন বাতিল থাকছে একাধিক ট্রেন
দ্য ওয়াল ব্যুরো: ফের শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে। ওভারব্রিজের কাজের জন্য টানা ২০ দিন শিয়ালদহের দুই শাখায় বেশকিছু বাতিল করা (Train Cancelled in Sealdah Divison) হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফে। ফলে ভোগ
শেষ আপডেট: 22 May 2023 18:21
দ্য ওয়াল ব্যুরো: ফের শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে। ওভারব্রিজের কাজের জন্য টানা ২০ দিন শিয়ালদহের দুই শাখায় বেশকিছু বাতিল করা (Train Cancelled in Sealdah Divison) হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফে। ফলে ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা।
কোন কোন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে?
পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ডানকুনি-খড়গপুর শাখায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ওভারব্রিজের কাজের জন্য ডানকুনি-খড়্গপুর শাখায় প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ থাকবে না। ফলে সেই সময় ওই লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। আগামী বুধবার অর্থাৎ ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি ও শিয়ালদহ-বারুইপাড়া শাখায় বেশকিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও কিছু দূরপাল্লা ট্রেন দেরিতে চলবে।
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?
- ডানকুনি থেকে ৩২২৪৮, ৩২২৫০ এবং ৩২৪১৩ নম্বর ট্রেন বাতিল থাকবে।
- শিয়ালদহ থেকে ৩২২৪৫ এবং ৩২২৪৭ নম্বর ট্রেন বাতিল করা হচ্ছে।
- এছাড়াও বারুইপাড়া থেকে ৩২৪১৪ নম্বর ট্রেন বাতিল থাকবে।
কোন কোন মেল ও এক্সপ্রেস ট্রেন দেরিতে চলবে?
- ২৪ মে থেকে ৭ জুন: ১২২৫৪ আঙ্গা এক্সপ্রেস ৯০ মিনিট দেরিতে চলতে পারে।
- ৫ জুন: ১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস ৯০ মিনিটে দেরিতে চলতে পারে।
- ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন: ২২২০২ পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ৫০ মিনিট দেরিতে চলতে পারে।
- ২৯ মে, ১ জুন, ৮ জুন এবং ১২ জুন: ১৫২৩৪ দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেস দেরিতে ছাড়বে। দ্বারভাঙা স্টেশন থেকে দুপুর ৩টে ৪৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
অসম থেকে তুলে নেওয়া হবে 'বিতর্কিত' আফস্পা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত