Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দার্জিলিংয়ের টয়ট্রেন ঝোপে ঢুকে গেল, ভেতরে ছিলেন অনেক পর্যটক

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ে (Darjeeling) যাওয়ার পথে লাইনচ্যুত পর্যটক বোঝাই টয়ট্রেন (toy train)। সপ্তাহান্তে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় পাহাড়ে। পরে রিকভারি ভ্যান গিয়ে ট্রেনের ইঞ্জিনটিকে আবার লাইনে ফেরত আনে। জানা গেছে, শনিবার টয়ট্রেনটি

দার্জিলিংয়ের টয়ট্রেন ঝোপে ঢুকে গেল, ভেতরে ছিলেন অনেক পর্যটক

শেষ আপডেট: 16 July 2022 13:07

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ে (Darjeeling) যাওয়ার পথে লাইনচ্যুত পর্যটক বোঝাই টয়ট্রেন (toy train)। সপ্তাহান্তে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় পাহাড়ে। পরে রিকভারি ভ্যান গিয়ে ট্রেনের ইঞ্জিনটিকে আবার লাইনে ফেরত আনে।

toy train

জানা গেছে, শনিবার টয়ট্রেনটি (toy train) রংটং স্টেশন ছেড়ে ওপরের দিকে এগোতেই গয়াবাড়ি স্টেশনের আগে লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয় ভেতরে থাকা যাত্রীদের মধ্যে। তাঁদেরকে তড়িঘড়ি ট্রেনের বাইরে বের করে আনা হয়। পাহাড়ের সরু রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে পড়ে অসংখ্য গাড়ি। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি খবর যায় পুলিশে।

toy train

বেশ খানিকক্ষণ পর পাহাড়ের জ্যাম কাটিয়ে ঘটনাস্থলে আসে রিকভারি ভ্যান নিয়ে। শুরু হয় উদ্ধারকাজ। প্রায় আড়াই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে টয় ট্রেনের (toy train) ইঞ্জিনকে ফের লাইনে তোলা হয়। ইঞ্জিন সহ বাকি কামরাগুলোর কোনও ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখেন রেলকর্মীরা।

প্রাক্তন নৌসেনার বাড়িতেই হেরোইন তৈরির কারখানা! কাটোয়ায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক, ধৃত ৪

উদ্ধারকাজ শেষে ফের চালু হয় টয়ট্রেন (toy train)। রওনা দেয় দার্জিলিংয়ের (Darjeeling) উদ্দেশে। তবে বারবার করে টয়ট্রেন কেন লাইনচ্যুত হচ্ছে এই নিয়ে পর্যটক সহ পর্যটন ব্যাবসার সাথে জড়িত অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। মনে করা হচ্ছে, সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার এমন কাণ্ড ঘটছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি খতিয়ে দেখছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।


```