Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নভেম্বরের শুরুতেই শিরশিরে অনুভূতি, জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই রাজ্যে হিমেল হাওয়ার পরশ স্পষ্টই টের পাওয়া যাচ্ছে। নভেম্বরের প্রথম দিনেই সকালবেলা রীতিমতো ঠান্ডার আমেজ পেল রাজ্যবাসী (weather report)। হাওয়া অফিস জানাচ্ছে, শীতের অনুভূতি (winter) থাকলেও এক্ষুনি শীত

নভেম্বরের শুরুতেই শিরশিরে অনুভূতি, জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে

শেষ আপডেট: 1 November 2022 06:10

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই রাজ্যে হিমেল হাওয়ার পরশ স্পষ্টই টের পাওয়া যাচ্ছে। নভেম্বরের প্রথম দিনেই সকালবেলা রীতিমতো ঠান্ডার আমেজ পেল রাজ্যবাসী (weather report)।

হাওয়া অফিস জানাচ্ছে, শীতের অনুভূতি (winter) থাকলেও এক্ষুনি শীত পড়ছে না। পারদ আরও পড়ার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে এই সপ্তাহের বাকি দিনগুলিতে উত্তুরে হাওয়ার প্রভাবে সকাল-সন্ধ্যায় ঠান্ডার (cold) অনুভূতি জারি থাকবে।

কলকাতায় ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলা বাড়লে কলকাতার আকাশ সামান্য মেঘলা হতে পারে। যদিও এই কদিন তাপমাত্রা (temperature) একই রকম থাকবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীতের আমেজ টের পাওয়া যাবে।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

মঙ্গলবার কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারেও পার্বত্য এলাকাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে।

কমল পেট্রল-ডিজেলের মূল্য, মঙ্গলবার কোন শহরে জ্বালানির দাম কত!


```