Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলেজ ভোটে 'তির-ধনুক'-এ প্রভাব বিস্তারের হুমকি! তৃণমূল নেত্রীর মন্তব্যে বিতর্ক জলপাইগুড়িতে

বুধবার জলপাইগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের এক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

কলেজ ভোটে 'তির-ধনুক'-এ প্রভাব বিস্তারের হুমকি! তৃণমূল নেত্রীর মন্তব্যে বিতর্ক জলপাইগুড়িতে

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 27 November 2024 22:43

দ্য ওয়াল ব্যুরো: কলেজ ভোটের আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)নেত্রী বিদ্যা বার্লা। বিরোধীদের দেওয়া তাঁর হুঁশিয়ারি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জলপাইগুড়ির মেটেলি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী বিদ্যা বার্লা এক জরুরি বৈঠকে বিরোধীদের উদ্দেশে তির্যক মন্তব্য করেন। কলেজ ভোট নিয়ে হুমকি দিতে দেখা যায় তাঁকে। বলেন, 'প্রয়োজনে তির-ধনুক ব্যবহার করে কলেজ ভোটে নিজেদের প্রভাব বজায় রাখতে হবে।' তাঁর এই মন্তব্যে সমালোচনার ঝড় বিরোধী শিবিরে।

বুধবার জলপাইগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের এক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ব্লক স্তরের নেতা-নেত্রীদের কাছ থেকে বিভিন্ন কলেজের পরিস্থিতির রিপোর্ট নেন তিনি। মেটেলি ব্লকের রিপোর্ট দিতে গিয়ে বিদ্যা বার্লা এই মন্তব্য করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর বলেন, 'আমরা সারা বছর সংগঠন করি। যে কোনও সময় কলেজ ভোট হতে পারে ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি। সংগঠনের অভ্যন্তরে অশান্তি নতুন কিছু নয়। তবে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করে, যার উদাহরণ আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা।'

এদিকে, বিদ্যা বার্লার মন্তব্য নিয়ে সরব হয়েছেন এসএফআইয়ের জেলা সম্পাদক অরিন্দম ঘোষ। তিনি বলেন, 'তৃণমূল ছাত্র-ছাত্রীদের জন্য কিছুই করেনি। তারা জানে, সুষ্ঠু ভোট হলে হারবে। তাই তীর-ধনুক ও পেশিশক্তির হুমকি দিচ্ছে। তবে আমরা ছাত্র সমাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।' আপাতত এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ির ছাত্র রাজনীতি। তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ভোটে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। বিরোধীদের এই দাবি নস্যাৎ করেছে তৃণমূল।

কলেজ ভোটের তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক চাপানউতর যে আরও বাড়বে, তা বলাই যায়।


```