Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দাসপুরের সমবায়ে তৃণমূল জিতল বিনা লড়াইয়ে, প্রার্থীই পেল না সিপিএম-বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: গ্রামীণ এলাকায় সমবায় সমিতির নির্বাচনগুলিকে অনেকেই পঞ্চায়েত ভোটের আগে ভিন্ন আঙ্গিকে দেখছেন। সেখানে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) সেকেন্দারি সমবায় সমিতিতে (Cooperative Society) দেখা গেল বিপুল জয় পেল তৃণমূল কংগ্র

দাসপুরের সমবায়ে তৃণমূল জিতল বিনা লড়াইয়ে, প্রার্থীই পেল না সিপিএম-বিজেপি

শেষ আপডেট: 7 April 2023 06:04

দ্য ওয়াল ব্যুরো: গ্রামীণ এলাকায় সমবায় সমিতির নির্বাচনগুলিকে অনেকেই পঞ্চায়েত ভোটের আগে ভিন্ন আঙ্গিকে দেখছেন। সেখানে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) সেকেন্দারি সমবায় সমিতিতে (Cooperative Society) দেখা গেল বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস (TMC)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতল সমবায় সমিতির সব আসন।

সিপিএম, বিজেপি কোনও দলই প্রার্থী দিতে পারেনি সমবায় সমিতির নির্বাচনে। যা দু’টি দলেরই সংগঠনের কঙ্কালসার দশা বেআব্রু করে দিয়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ছাড়া আর কেউ প্রার্থী দেয়নি।

স্থানীয় সিপিএম নেতা গণেশ সামন্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ১৫টি মনোনয়নপত্র তোলা হলেও বিশেষ কারণে তা জমা দেওয়া যায়নি। হতে পারে কাউকে প্রার্থী করার ব্যাপারে রাজিই করাতে পারেনি সিপিএম। আবার বিজেপির নেতাদের বক্তব্য, কবে মনোনয়ন তোলা, জমা দেওয়ার দিন—এসব তাঁরা কিছুই জানতেন না। সবটাই আড়ালে হয়েছে।

অনেকের মতে, এসবই আসলে ছেদো যুক্তি। গ্রামীণ এলাকায় বিরোধীদের সংগঠন যে বহু জায়গায় অতিব পলকা তা দাসপুরের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। যদিও এই সময়ে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহ, হুগলি-র একাধিক সমবায় নির্বাচনে তৃণমূলকে হারতে হয়েছে।

স্বামী, কন্যা-সহ তৃণমূল নেত্রীকে কুপিয়ে মারল দুষ্কৃতীরা, হাড়হিম করা কাণ্ড শীতলকুচিতে


```