Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া?

ব্যান্ডেলে মাঝরাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, পাল্টা হুঁশিয়ারি দিলেন বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আজ, ১ জানুয়ারি, তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবস। ঠিক তার আগেরদিন রাতে পার্টি অফিস (party office) ভাঙচুরকে (vandalism) কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়াল ব্যান্ডেলে (Bandel)। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের বালিকাটা এলাকায়। পার্টি

ব্যান্ডেলে মাঝরাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, পাল্টা হুঁশিয়ারি দিলেন বিধায়ক

শেষ আপডেট: 1 January 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আজ, ১ জানুয়ারি, তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবস। ঠিক তার আগেরদিন রাতে পার্টি অফিস (party office) ভাঙচুরকে (vandalism) কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়াল ব্যান্ডেলে (Bandel)। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের বালিকাটা এলাকায়। পার্টি অফিসের জানালার কাঁচ, চেয়ার-টেবিল, ইলেকট্রিক সরঞ্জাম ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে দাঁড়িয়ে হুমকির সুরে তাঁকে বলতে শোনা যায়, তাঁর বিধানসভা এলাকার সব বিজেপি অফিস বন্ধ করে দেবেন।

অসিত মজুমদার বলেন, "যাদের পায়ের তলার মাটি নেই সেই সিপিএমকে মানুষ বাংলা থেকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। আর এই সাম্প্রদায়িক দল এসব করছে। আমি আমাদের দলের কর্মীদের নির্দেশ দিয়েছি বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপে হস্তক্ষেপ করা যাবে না। তাঁদের কাজ করার সুযোগ দিতে হবে। কিন্তু ওদের লোকজন নেই। তাই জোর করে অশান্তি করার চেষ্টা করছে।"

পাশাপাশি বিরোধীদের একপ্রকার হুমকি দিয়ে অসিতবাবু বলেন, কেউ যদি ভাবে তৃণমূল দুর্বল তাহলে ভুল ভাবছে। আমি ইচ্ছে করলে এখনই অর্ডার দিয়ে চুঁচুড়া বিধানসভার বিরোধী দলের যত পার্টি অফিস আছে সব ১৫ মিনিটে বন্ধ করে দেব।"

বিধায়কের হুমকির পাল্টা জবাব দিয়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "ওঁকে ১৫ মিনিট নয়, ২৪ ঘণ্টা সময় দিলাম। একটা পার্টি অফিস বন্ধ করে দেখাক।" পাশাপাশি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় সুরেশবাবু বলেন, "চুঁচুড়া বিধানসভা উত্তপ্ত হয় কেবলমাত্র এই বিধায়ক এবং তাঁর কিছু লোকজনের জন্য। বালিকাটায় যে ঘটনাটি ঘটেছে তা কেবল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তৃণমূল।"

প্রসঙ্গত, এই পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে সূরজ সামি নামে একজনকে আটকে করেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ জানায়, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। গভীর রাতে বর্ষবরণ পালন করে মদ্যপ অবস্থায় দুই যুবকের বচসার জেরে এমন কাণ্ড ঘটেছে।

বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম ৯ বছরের শিশু, বছরের প্রথম দিনেই উত্তেজনা মাথাভাঙায়


```