Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিস পাল্টা দখল করল সিপিআইএম! দেবের গ্রামে অশান্তি

দ্য ওয়াল ব্যুরো: এ যেন উলট পুরাণ! অভিনেতা সাংসদ দেবের গ্রামেই দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) পুনরুদ্ধার করল সিপিআইএম। সেই পার্টি অফিসে দলীয় পতাকা তুলতে না পারলেও, কার্যালয়ে তালা মেরে দিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। অ

দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিস পাল্টা দখল করল সিপিআইএম! দেবের গ্রামে অশান্তি

শেষ আপডেট: 12 February 2023 14:26

দ্য ওয়াল ব্যুরো: এ যেন উলট পুরাণ! অভিনেতা সাংসদ দেবের গ্রামেই দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) পুনরুদ্ধার করল সিপিআইএম। সেই পার্টি অফিসে দলীয় পতাকা তুলতে না পারলেও, কার্যালয়ে তালা মেরে দিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। অস্বস্তি এড়াতে অবশ্য গোটা ঘটনাই উড়িয়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতারা। মহিষদার এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

কেশপুরে অভিনেতা সংসদ দেবের গ্রাম মহিষদা। সেখানে বছর কয়েক আগেই সিপিআইএম পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। দখল হয়ে যাওয়া বামেদের সেই পার্টি অফিসে নীল সাদা রং করা হয়। পতপত করে উড়তে থাকে তৃণমূলের পতাকা।

এই অবস্থায় এত দিন ধরে বামেরা বারবার আবেদন করলেও ফেরানো হয়নি সেই কার্যালয়। অবশেষে শনিবার রাতে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন এলাকার বাম কর্মীরা। ঘটনার পরে খবর যায় কেশপুর থানায়। রাত থেকেই পার্টি অফিসের সামনে কেশপুর থানার পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় বাম নেতৃত্বের অভিযোগ, গ্রামের ছেলে দেব সাংসদ হলেও গ্রামে আসে না সে। উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছয়নি তৃণমূলের জামানায়। সেখানে পার্টি অফিসে বসে কাজ কী তৃণমূল নেতৃত্বের! আর সেই কারণেই পার্টি অফিস পুনরুদ্ধারের চেষ্টা করেছে বামেরা।

অন্যদিকে, গ্রামের মানুষকে রীতিমতো তাড়া করছে সংঘর্ষের আতঙ্ক। ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি হননি গ্রামের কোনও মানুষই। তবে ক্যামেরার পিছনে গ্রামবাসীদের অভিযোগ, মুখ খুলতে গেলে তাদের শাসকদলের কোপের মুখে পড়তে হবে।

এখনও ঘোষণা হয়নি পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট। তবে তারই আগে ঘাটালের অভিনেতা সাংসদ দেবের গ্রাম মহিষদায় যে চিত্র উঠে এল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

নেশামুক্তি কেন্দ্রে অত্যাচারের অভিযোগ! বিষ্ণুপুরে ভাঙচুর করে আবাসিকদের নিয়ে গেল পরিবার


```