Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

উদ্বোধনের আগেই তৃণমূলের পার্টি অফিসে তালা! অঙ্গনওয়াড়ি গড়ার দাবিতে উত্তেজনা দত্তপুকুরে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ( TMC Party Office Chaos) তালা ঝোলালেন স্থানীয় মহিলারা। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল দত্তপুকুর ( Duttapukur) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানে পূর

উদ্বোধনের আগেই তৃণমূলের পার্টি অফিসে তালা! অঙ্গনওয়াড়ি গড়ার দাবিতে উত্তেজনা দত্তপুকুরে

শেষ আপডেট: 1 January 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ( TMC Party Office Chaos) তালা ঝোলালেন স্থানীয় মহিলারা। এই ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল দত্তপুকুর ( Duttapukur) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

সেখানে পূর্বাচল অঞ্চলে একটি বাড়িতে অঙ্গনওয়াড়ি স্কুল হওয়ার কথা ছিল। বাড়ির মালিক মারা যাওয়ার পর সেখানে সেই স্কুল না হয়ে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে। তৃণমূলের দলীয় কার্যালয়টির আজ উদ্বোধন হওয়ার কথা ছিল। তাঁর আগেই স্থানীয় মহিলারা সেখানে গিয়ে তালা ঝুলিয়ে দেন। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের পতাকা নিয়েই বিক্ষোভে সামিল হন মহিলারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে বাড়িটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে,সেই বাড়িটির মালিক সহ সব অংশীদারই মারা গেছেন। এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয় বাড়ির মালিকের নাম দিয়ে সেই জমিতে স্থানীয় শিশুদের জন্য পার্ক ও বাড়িটিতে অঙ্গনওয়াড়ির স্কুল হবে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস স্থানীয় একটি ক্লাবে ছিল, কিন্তু আচমকাই সেই অফিস এই বাড়িতে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেত্রী অন্তরা যাদব ও তাঁর স্বামী শুকদেব যাদবের বিরুদ্ধে গায়ের জোরে এই বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠছে। পাশাপাশি শুকদেবের বিরুদ্ধে এলাকায় দুর্নীতির অভিযোগও তোলে স্থানীয় মহিলারা। এই বিষয়ে অন্তরা যাদবের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে রাজি হননি।

অন্যদিকে বাড়িটি বর্তমানে স্থানীয় মহিলারাই দখল করে রেখেছেন। তারা চান ওই বাড়িতে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অঙ্গনওয়ারি স্কুল হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

বর্ষবরণের পিকনিকের পর আমবাগানে পাওয়া গেল যুবকের মৃতদেহ! মালদহে উত্তেজনা


```