
শেষ আপডেট: 6 September 2023 09:35
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিডিওর নির্দেশে পঞ্চায়েত সমিতির সামনে তৃণমূল কার্যালয় (TMC Party Office) ভেঙে ফেলা নিয়ে তুমুল তরজা শুরু হয়েছে ভগবানগোলায় (Bhagawangola)। বিষয়টির সমাধানসূত্রের জন্য মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
তাঁর দাবি, বিডিওকে তিনি চিঠি দিয়েছিলেন এ কথা ঠিক। তবে পার্টি অফিস ভেঙে ফেলার জন্য নয়। এলাকায় পূর্তদফতের একটি ফাঁকা জায়গায় অবৈধ ভবন নির্মাণ হচ্ছিল সেই কাজ বন্ধ করার বিষয়ে তিনি বিডিওকে চিঠি লিখেছিলেন। সঙ্গে বাসিন্দাদের দাবি মেনে, সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি শৌচাগার তৈরির জন্য আবেদন করেছিলেন।
মীরা বিবির এই দাবি নিয়ে বিডিওকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ জানিয়েছেন লিখিতভাবে। তবে তাঁর অফিসের সামনে কোনও অবৈধ নির্মাণ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, অফিসের সামনেই রয়েছে একটি তৃণমূলের পার্টি অফিস। সেটিকেই অবৈধ নির্মাণ বলা হচ্ছে। তাই তিনি পার্টি অফিস ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এখন বিষয়টির নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়েছে। সমস্যা মেটাতে মহকুমা শাসককে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি চিঠি লেখা হয়েছে। সেখানে বিডিওর বিরুদ্ধেই অবৈধ নির্মাণের অভিযোগ এনেছেন তাঁরা। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, পূর্ত দফতরের জায়গায় বিডিও অবৈধ নির্মাণ তৈরিতে সাহায্য করছেন। যদিও মহকুমা শাসকের দফতর থেকে এই সমস্যা সমাধানের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: ক্লাবঘরে ঘুমোতে যেতেন জুটমিল শ্রমিক, সকালে রক্তাক্ত দেহ মিলতেই শোরগোল ভদ্রেশ্বরে