Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কেষ্ট জেলে, নানুরের সেই কাজল ফোঁস করলেন ফেসবুকে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে। মেয়ে সুকন্যাকে বুধবার দিল্লিতে ম্যারাথন জেরা করেছে ইডি। এ হেন পরিস্থিতিতে ফেসবুকে (Facebook) ফোঁস করলেন নানুরের তৃণমূল (TMC) নেতা কাজল শেখ (Kajal Sheikh)। কাজলের ওই ফেসবুক পোস্

কেষ্ট জেলে, নানুরের সেই কাজল ফোঁস করলেন ফেসবুকে

শেষ আপডেট: 3 November 2022 05:52

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে। মেয়ে সুকন্যাকে বুধবার দিল্লিতে ম্যারাথন জেরা করেছে ইডি। এ হেন পরিস্থিতিতে ফেসবুকে (Facebook) ফোঁস করলেন নানুরের তৃণমূল (TMC) নেতা কাজল শেখ (Kajal Sheikh)। কাজলের ওই ফেসবুক পোস্ট নিয়ে জেলার রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

কাজলের সঙ্গে কেষ্ট মণ্ডলের সংঘাত বহু পুরনো। সেই বাম আমল থেকে। নানুরের এই নেতাটি ফেসবুকে দু'টি বাংলা প্রবাদবাক্য লিখেছেন। প্রথমে লিখেছেন, 'চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড় ধরা'। তারপরেই লিখেছেন, 'ধর্মের কল বাতাসে নড়ে'।

কারও নাম না করলেও কাজলের এই ফেসবুক পোস্ট দেখে অনেকে মনে করছেন, কেষ্টর উদ্দেশেই লিখেছেন তিনি। কেষ্ট জেলে। তাঁর অনুগামীদের বার্তা দিতে চেয়েছেন কাজল।

ফরওয়ার্ড ব্লক থেকে রানা সিংহকে দলে নিয়েছিলেন অনুব্রত। সেই থেকে সংঘাত শুরু কাজলের সঙ্গে। তারপর কেষ্ট-কাজলের বাহিনীর সংঘাতে বারবার তপ্ত হয়েছে নানুর-সহ সংলগ্ন এলাকা। অনুব্রত যেমন কাজলের গণ্ডি কেটে তাঁকে নানুরে বন্দি রেখেছিলেন, তেমন কাজল বাহিনী নানুরে অনুব্রতর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল একটা সময়ে।

অনেকের মতে, কাজল ব্যতিক্রমী তৃণমূল নেতা। তাঁর গায়ে দুর্নীতির দাগ নেই। মাটির সঙ্গেও নিবিড় যোগ রয়েছে তাঁর। অনুব্রতহীন জেলায় কাজলের এই ফেসবুক টিপ্পনি ঘিরে তাই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, নানুরের বাইরেও এবার বেরিয়ে সংগঠন করার চেষ্টা করবেন কাজল। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের তৃণমূলে যা তাৎপর্যপূর্ণ বৈকি।

‘মানিক ২১ কোটি তুলেছিল আমার থেকে’, বললেন ‘মাস্টার’ তাপস


```