Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন দাসপুরের তৃণমূল নেতা, মাথায় ঘোল ঢেলে পেটাল গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: পরকীয়া (adultery) সম্পর্কে জড়িয়েছিলেন অনেকদিন আগেই। গভীর রাতে সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়লেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক তৃণমূল (TMC) নেতা। মাঝরাতে দু’জনকে দেখতে পেয়ে গাছে

পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন দাসপুরের তৃণমূল নেতা, মাথায় ঘোল ঢেলে পেটাল গ্রামবাসীরা

শেষ আপডেট: 16 July 2023 06:04

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: পরকীয়া (adultery) সম্পর্কে জড়িয়েছিলেন অনেকদিন আগেই। গভীর রাতে সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়লেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক তৃণমূল (TMC) নেতা। মাঝরাতে দু’জনকে দেখতে পেয়ে গাছে বেঁধে পেটাল গ্রামবাসীরা। এমনকী ওই তৃণমূল নেতার মাথায় ঘোলও ঢালা হয় বলে জানা গিয়েছে।

দীর্ঘক্ষণ পর এই ঘটনার খবর পায় দাসপুর থানার পুলিশ। এরপর গ্রামে পুলিশ বাহিনী এসে ওই তৃণমূল নেতা ও তাঁর বিবাহিতা বান্ধবীকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। ওই তৃণমূল নেতার নাম অনন্ত দোলুই। সেই একই গ্রামের এক মহিলার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল।

শনিবার রাতে সেই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়েন অনন্ত। এরপর গ্রামবাসীরা দু’জনকে পাকড়াও করে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম পেটায়। শেষে ওই তৃণমূল নেতার মাথায় ঘোল ঢেলে দেন এলাকাবাসীরা। সেই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করেছেন। অনেকেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা, নাম রয়েছে জীবনকৃষ্ণের


```