জঙ্গিপুর সামশেরগঞ্জে ধারেকাছে নেই বিরোধীরা, বড় জয়ের পথে তৃণমূল
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা ধারেকাছে নেই, ভবানীপু ছাড়া বাকি দুই কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল (TMC) কংগ্রেস। রবিবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে এই দুই কেন্দ্রে। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে এই দুই কেন্দ্রের ভোট গণনা চলছে। প্রথম থেকেই ত
শেষ আপডেট: 3 October 2021 11:56
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা ধারেকাছে নেই, ভবানীপু ছাড়া বাকি দুই কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল (TMC) কংগ্রেস। রবিবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে এই দুই কেন্দ্রে। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে এই দুই কেন্দ্রের ভোট গণনা চলছে। প্রথম থেকেই তৃণমূলের পাল্লা ভারী।
'মোদী-শাহসুরমর্দিনী', 'দেবীপক্ষের' সূচনা ভবানীপুরে
জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। দশ রাউন্ড গণনার পর তিনি এগিয়ে রয়েছেন ৩০ হাজারের বেশি ভোটে। তাঁর প্রাপ্ত ভোট ৫০ হাজার ৪৮০। বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন ১৯ হাজার ৬৬৮ ভোট।
সামশেরগঞ্জেও ছবিটা প্রায় একই। সেখানে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। তিনি একাদশ রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছেন ৬ হাজার ৩৯৫ ভোটে। পেয়েছেন ৪২ হাজার ৯৮২ ভোট। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জইদুর রহমান। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'