Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

হুমায়ুন বনাম টার্জন, ভরতপুর ফের উত্তপ্ত তৃণমূলের কোন্দলে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের তপ্ত হল মুর্শিদাবাদের ভরতপুর (TMC Group Clash at Bharatpur)। ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক হুমায়ুন কবীর সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন,

হুমায়ুন বনাম টার্জন, ভরতপুর ফের উত্তপ্ত তৃণমূলের কোন্দলে

শেষ আপডেট: 21 May 2023 01:57

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের তপ্ত হল মুর্শিদাবাদের ভরতপুর (TMC Group Clash at Bharatpur)। ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক হুমায়ুন কবীর সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা আমাদের ব্যবস্থা করে নেব।

ঘটনা কী?

২০১১ সালের ২০ মে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই দিনটিকে রাজনৈতিকভাবে পালন করার জন্য কর্মসূচি নিয়েছিল জেলা তৃণমূল। হুমায়ুন বলেন, ব্লক সভাপতি আলাদা একটি মিছিল করার পরিকল্পনা করেছিলেন। তিনি নিজের লোকজন নিয়ে অন্য একটি মিছিলের ডাক দিয়েছিলেন। কিন্তু জেলা সভাপতি শাওনি সিংহরায় হুমায়ুন ও টার্জনকে জানিয়ে দেন—একই দলের দু’টি মিছিল করা যাবে না।

হুমায়ুনের অভিযোগ, জেলা সভাপতির নির্দেশ মতো তাঁরা মিছিল করেননি। ভরতপুরে বিধায়ক কার্যালয়ে অনুগামীদের নিয়ে বসেছিলেন। সেই সময়েই শনিবার বিকালে অতর্কিতে হামলা চালায় ব্লক সভাপতি টার্জনের বাহিনী। তাঁর ভাইপো তাজের নেতৃত্বে এই হামলা হয় বলে হুমায়ুনের দাবি। বেশ কয়েকজন তৃণমূলকর্মী আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের ভর্তি করা হয়েছে ভরতপুর হাসপাতালে।

ব্লক সভাপতি টার্জন অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে গন্ডগোলের দায় চাপিয়েছেন হুমায়ুনের ঘাড়েই।

হুমায়ুন বরাবরই বিতর্কিত। পুলিশকে হুঙ্কার দেওয়া, থানা ঘিরে ফেলে হুজ্জুতি করা নতুন নয়। সেই তিনি শনিবার পুলিশের উদ্দেশে বলেছেন, রবিবার পর্যন্ত সময় দিলাম, প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা নিজেদের নিরাপত্তার বন্দোবস্ত নিজেরা করে নেব। এক্ষেত্রে কোনও আপস করা হবে না।

সাগরদিঘি হারের পর এমনিতেই মুর্শিদাবাদের সংগঠন নিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে উদ্বেগ রয়েছে। তারমধ্যেই এসব ঘটনা অস্বস্তি বাড়াবে বলেই মত অনেকের।

শুভেন্দুর জেলাতেই তো বহু এজেন্ট ছিল, নিজাম থেকে বেরিয়ে বললেন অভিষেক


```