Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

উলটপুরাণ! পুনর্নির্বাচনের দাবি পরাজিত তৃণমূল প্রার্থীর, জেলাশাসককে লিখলেন চিঠিও

দ্য ওয়াল ব্যুরো: গোটা পুরুলিয়া জেলায় পুনর্নির্বাচনের (Re-election) দাবিতে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ (BJP MP) জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, ‘স্বচ্ছ নির্বাচন হয়নি’। এবার একই কথা শোনা গেল,

উলটপুরাণ! পুনর্নির্বাচনের দাবি পরাজিত তৃণমূল প্রার্থীর, জেলাশাসককে লিখলেন চিঠিও

শেষ আপডেট: 18 July 2023 11:15

দ্য ওয়াল ব্যুরো: গোটা পুরুলিয়া জেলায় পুনর্নির্বাচনের (Re-election) দাবিতে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ (BJP MP) জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, ‘স্বচ্ছ নির্বাচন হয়নি’। এবার একই কথা শোনা গেল, তৃণমূলের পরাজিত এক প্রার্থীর কন্ঠে (TMC candidate)। এমনকি বিরোধীদের সুরে ভোট কর্মীদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগও এনেছেন তিনি। একই সঙ্গে জেলাশাসককে লেখা চিঠিতে পুনর্নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

সংশ্লিষ্ট এলাকার তৃণমূল প্রার্থী পিংকি রায়ের অভিযোগ, “আমাদের চারটি বুথের এক হাজারের বেশি ভোট বাতিল হয়েছে। এর জেরে আমাদের হার হয়েছে। তাই পুনর্নির্বাচন চাই। জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছি।” একই সঙ্গে ভোট কর্মীদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পিংকি বলেন, “প্রিসাইডিং অফিসারের ভুলের জন্য আমাদের ১ হাজার ভোট বাতিল হল। এই সমস্ত প্রিসাইডিং অফিসারেরা সকলেই ট্রেনিংপ্রাপ্ত। সুতরাং তাঁরা জানেন তাঁদের সই ছাড়া ব্যালট বাতিল হয়। তাই তাঁরা জেনে-বুঝে এই কাজ করেছেন বলেই মনে হচ্ছে। জেলাশাসক সঠিকভাবে তদন্ত করলে সবটাই স্পষ্ট হবে।”

জানা গেছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ১৮/২৬২ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ২৮১টি, পঞ্চায়েত সমিতি আসনে ৩১৫টি,  ১৮/২৬৬ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ৬টি ও পঞ্চায়েত সমিতির আসনে ৪০টি, ১৮/২৬৭ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ১১৯টি ও পঞ্চায়েত সমিতির আসনে ১৫৮টি এছাড়া ১৮/২৬৮ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত আসনে ৩৪টি ও পঞ্চায়েত সমিতির আসনে ৯৮টি ব্যালট বাতিল হয়েছে। তারই জেরে তিনি পরাজিত হয়েছেন বলে দাবি পিংকিদেবীর।

যদিও পরিস্থিতির জন্য শাসকদলকেই দুষেছেন বিজেপি নেতা সৌজিত সিংহ। তাঁর পাল্টা অভিযোগ, ‘যেখানে ব্যালট ছাপা হয়েছিল সেখানে তৃনমূল নেতাদের অবাধে আনাগোনা করতে দেখা গেছে। তারাই ব্যালট এদিক ওদিক করেছে। সেই ব্যালট বক্সে ঢুকিয়েছে। ফলে প্রচুর সই ও সিল ছাড়া ব্যালট পাওয়া যাচ্ছে। আমরা ছাপা খানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলেছিলাম। এবার ভোট মিটে গেছে। আমরা ফের জেলাশাকের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইব।’

আরও পড়ুন: মোদী বিরোধিতার নামে তৃণমূলের সঙ্গে দোস্তি বরদাস্ত নয় কংগ্রেসের কৌস্তভ, সিপিএমের ওবাইদুল্লাদের


```