Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শান্তনুর অনুগামীদের মারধরে অভিযুক্ত তৃণমূল! মতুয়াধামের রেশ গড়াল ঠাকুরনগর হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। রবিবার বেলা গড়াতেই সেই উত্তেজনা ব্যাপক আকার নেয়, মতুয়াধামের ঠাকুরবাড়িতে অভিষেকের জন্য তৈরি তোরণ

শান্তনুর অনুগামীদের মারধরে অভিযুক্ত তৃণমূল! মতুয়াধামের রেশ গড়াল ঠাকুরনগর হাসপাতালে

শেষ আপডেট: 11 June 2023 14:01

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। রবিবার বেলা গড়াতেই সেই উত্তেজনা ব্যাপক আকার নেয়, মতুয়াধামের ঠাকুরবাড়িতে অভিষেকের জন্য তৈরি তোরণ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে। এমনকী বিকেলে অভিষেককে মূল মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার ঘটনাও দেখা গেছে।

অভিষেক ঠাকুরনগর ছাড়ার পরই তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজনের মারে তাদের বেশ কয়েক জন আহত হন। তৃণমূলও পাল্টা মারধরের অভিযোগ করে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তৃণমূল ও বিজেপি, নিজেদের কর্মীদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায়।

ঘটনার রেশ সন্ধ্যা পেরিয়ে গেলেও কাটেনি। মতুয়াধামের রেশ গিয়ে পড়ল হাসপাতালে। অভিযোগ, শান্তনুর অনুগামীদের ওপর চড়াও হয়েছে তৃণমূলকর্মীরা। উঠেছে মারধরের অভিযোগও। পুলিশের সামনেই গোটা ঘটনা বলেছে, দাবি করেছেন বিজেপি কর্মীরা।

যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি কর্মীরাই আক্রমণ করেছেন তৃণমূল কর্মীদের ওপর। এদিকে, দু'পক্ষের ধস্তাধস্তির মধ্যে পড়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া আহত হয়েছেন। এমনকী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যেও ধস্তাধস্তির খবরও পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে মারধর করেছে। পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও সুর চড়িয়েছেন। এদিন প্রথম থেকেই তাঁকে ঢুকতে বাধা দেওয়া চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলেন অভিষেক।

মতুয়াধামে দাঁড়িয়ে অভিষেক বলেন যে, কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন মহিলা কর্মীরা। টুইট করে এমনকী হাবড়ার সভা থেকেও শান্তনু ঠাকুর ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

'মতুয়াধাম কারও সম্পত্তি নয়, তিন মাস পর আবার আসব', ঠাকুরনগরে শান্তনুকে চ্যালেঞ্জ অভিষেকের


```