Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঝালদা হাতছাড়া হয়েছিল তৃণমূলের, কংগ্রেসের হাতে যাওয়ার আগে প্রশাসক বসাল সরকার

দ্য ওয়াল ব্যুরো: এই বাজারে একটা পুরসভা তৃণমূলের হাতের বাইরে চলে যাওয়া কম বড় কথা নয়। পুরুলিয়ার ঝালদায় সেটাই হয়েছিল। আস্থা ভোটে তৃণমূলকে (TMC) পর্যুদস্ত করে পুরসভার (Jhalda Municipality) দখল নিয়েছিল কংগ্রেস। শনিবার ছিল সেই ঝালদার নতুন বোর্ড

ঝালদা হাতছাড়া হয়েছিল তৃণমূলের, কংগ্রেসের হাতে যাওয়ার আগে প্রশাসক বসাল সরকার

শেষ আপডেট: 2 December 2022 17:00

দ্য ওয়াল ব্যুরো: এই বাজারে একটা পুরসভা তৃণমূলের হাতের বাইরে চলে যাওয়া কম বড় কথা নয়। পুরুলিয়ার ঝালদায় সেটাই হয়েছিল। আস্থা ভোটে তৃণমূলকে (TMC) পর্যুদস্ত করে পুরসভার (Jhalda Municipality) দখল নিয়েছিল কংগ্রেস। শনিবার ছিল সেই ঝালদার নতুন বোর্ড গঠন। তার আগে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আগামী এক মাসের জন্য ঝালদা পুরসভায় প্রশাসক (Administrator) নিয়োগ করা হচ্ছে।

জবা মাছোয়ারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ঝালদার একটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সরকারের এই প্রশাসক নিয়োগকে তুলোধোনা করেছে কংগ্রেস (congress)। কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বলেন, ‘একটা সরকার কতটা নির্লজ্জ হলে হারের পরেও এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারে!’ এই নোটিস নিয়ে আদালতে যাওয়ার কথাও ভাবছে কংগ্রেস।

পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ঝালদা পুরসভা হাং তথা ত্রিশঙ্কু ছিল। তারপর বেশ কয়েকটি ঘটনা ঘটে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়ে যান। যার তদন্ত করছে সিবিআই। তারপর নির্দলদের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। চেয়ারম্যান হন সুরেশ আগরওয়াল।

তারপর তপন কান্দুর ওই আসনে উপনির্বাচন হয়। ফের জয় পায় কংগ্রেস। এরপর কয়েকদিন আগে এক নির্দল কাউন্সিলর, যিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, তিনি শাসকদল ছাড়ার কথা ঘোষণা করেন।

শনিবার বোর্ড গঠনের আগে কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, প্রশাসন তাঁদের মিথ্যে মামলায় গ্রেফতার করতে পারে। আজ শুক্রবারই হাইকোর্ট তাঁদের রক্ষাকবচ দেয়। তারপরই প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল।

তরুণীকে খুনের পর সঙ্গম, মৃতদেহ কেটে নৈশভোজ! ৪ দশক পর মৃত্যু হাড়হিম করা নরখাদকের


```