Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নায়িকা হতে বলিউডে যাচ্ছিল মুর্শিদাবাদের তিন নাবালিকা, শালিমারে উদ্ধার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: নায়িকা হওয়ার টানে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তিন নাবালিকা (Three Minor Rescue)। গন্তব্য ছিল মুম্বই। শালিমার স্টেশনে (Shalimar Station) পুলিশ উদ্ধার করল তিনজনকেই। পুলিশসূত্রে খবর, মুর্শিদাবাদের বাসিন্দা ওই তিন ছা

নায়িকা হতে বলিউডে যাচ্ছিল মুর্শিদাবাদের তিন নাবালিকা, শালিমারে উদ্ধার করল পুলিশ

শেষ আপডেট: 8 September 2023 07:02

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: নায়িকা হওয়ার টানে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তিন নাবালিকা (Three Minor Rescue)। গন্তব্য ছিল মুম্বই। শালিমার স্টেশনে (Shalimar Station) পুলিশ উদ্ধার করল তিনজনকেই।

পুলিশসূত্রে খবর, মুর্শিদাবাদের বাসিন্দা ওই তিন ছাত্রী কাউকে কিছু না জানিয়েই মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরোয়। রাত পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। বৃহস্পতিবার সকালে শালিমার স্টেশন থেকে রেল এবং সাঁতরাগাছি থানার পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের সঙ্গে কথা বলে কেন তারা বাড়ি থেকে পালিয়েছিল, তা জানার চেষ্টা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের বাড়ি থেকে গত ৫ সেপ্টেম্বর বিকেলে কিছু টাকা ও জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়েছিল স্কুলপড়ুয়া তিন বন্ধু। পরের দিন শালিমার (Shalimar Station) থেকে ট্রেনে চেপে মুম্বই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। হাওড়া সিটি পুলিশের ডিসি (সাউথ) প্রতীক্ষা ঝাখারিয়া বলেন, “কেউ একজন এদের মুম্বইতে গিয়ে গান গাওয়া ও অভিনেতা হওয়ার প্রলোভন দেখিয়েছিল। তাতে পা দিয়েই এরা বাড়ি থেকে পালায়। কে বা কারা এই ধরনের টোপ দিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তাই তিনজনের সঙ্গেই দফায় দফায় কথা বলা হচ্ছে।”

মুর্শিদাবাদ পুলিশের কাছে খবর পেয়ে মঙ্গলবার রাত থেকেই সতর্ক ছিল জিআরপি-আরপিএফ ও সাঁতরাগাছি থানার পুলিশ। কারণ তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার পর মুর্শিদাবাদের পুলিশ রাজ্যের প্রতিটি থানাকে সতর্ক করেছিল। উদ্ধার হওয়া তিনজনকে মুর্শিদাবাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পেশ করা হচ্ছে। এরপর কমিটিই সিদ্ধান্ত নেবে নিরাপদ আশ্রয়ের জন্য তাদের কোথায় পাঠানো হবে।

আরও পড়ুন: রাজভবনের সামনে ধর্নায় তৃণমূলপন্থী উপাচার্য ফোরাম, রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ


```