Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Third Gender Wedding: তৃতীয় লিঙ্গের প্রেমিকাকে বিয়ে যুবকের! চর্চায় আলিপুরদুয়ারের যুগল

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসায় সব সম্ভব তা ফের প্রমাণ হল। তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে (Third Gender Wedding) করে সংসার পাতলেন আলিপুরদুয়ারের (Alipurduar) যুবক রাজু অধিকারী। দীর্ঘ ৬ বছর ধরে তাঁর প্রেম ছিল জয়া রায়ের সঙ্গে। জয়া রূপান্তরকামী।

Third Gender Wedding: তৃতীয় লিঙ্গের প্রেমিকাকে বিয়ে যুবকের! চর্চায় আলিপুরদুয়ারের যুগল

শেষ আপডেট: 24 March 2022 14:35

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসায় সব সম্ভব তা ফের প্রমাণ হল। তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে (Third Gender Wedding) করে সংসার পাতলেন আলিপুরদুয়ারের (Alipurduar) যুবক রাজু অধিকারী। দীর্ঘ ৬ বছর ধরে তাঁর প্রেম ছিল জয়া রায়ের সঙ্গে। জয়া রূপান্তরকামী। প্রেমের টানে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী হন।

৬ বছর আগে গ্রামের এক মেলায় শিব মন্দিরের (Temple) থানে জয়া-রাজুর প্রেমের কাহিনী শুরু হয়। জয়া তখন পুরুষ ছিল। কিন্তু তাদের পরস্পরের প্রতি বিশ্বাস, ভালবাসার টান চলার পথে কোনও বাধা তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত এক সঙ্গে সংসার করার টানে জয়া লিঙ্গ পরিবর্তন করেন (Transgender)।

তাঁদের বিয়ে মণ্ডপ আর পাঁচটা বিয়ের মতোই সেজেছিল, বাজছিল সানাই। বাড়ি ভর্তি অতিথিরা হাজির ছিলেন। ধর্মীয় রীতি মেনেই সম্পন্ন হয় বিয়ে। শেষ পর্যন্ত প্রেমিকাকে বিয়ে করতে পেরে খুশি রাজু।

এই বিয়েতে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের বেশকিছু জন। তাঁদের‌ই একজন সংসার পাওয়ায় খুশি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। তাঁদেরই একজন রিয়া বলেন, আমাদের কেউ কোনদিন ঘর করতে পারে স্বপ্নেও ভাবিনি। কিন্তু জয়া মনের মানুষের সঙ্গে সংসার বাঁধায় আনন্দে চোখের জল ধরে রাখতে পারছি না।

জয়া-রাজুর এই বিয়ে যেন স্বপ্ন সত্যি হ‌ওয়া। আগামী দিনে এভাবেই সব ভালোবাসা সত্যি হোক।

৭০ ছুঁইছুঁই মহিলার সঙ্গে লিভ-ইন আঠাশের যুবকের! গোয়ালিয়রের প্রেমকাহিনি চমকে দিল সকলকে


```