Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বুথের সব ভোট বাতিল, ১টি পোস্টাল ব্যালটে তৃণমূলকে হারিয়ে জয়ী বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মোট ভোট (Panchayat election 2023) পড়েছিল ৭৯০টি। কিন্তু ব্যালট বাক্স খুলতেই বিজেপির কাউন্টিং এজেন্ট প্রশ্ন তোলেন, ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই কোথায়। ফ্যাঁসাদে পড়ে বুথের ৭৮৯টি ভোট বাতিল করতে হয়। বাকি ১টি ভোট

বুথের সব ভোট বাতিল, ১টি পোস্টাল ব্যালটে তৃণমূলকে হারিয়ে জয়ী বিজেপি

শেষ আপডেট: 18 July 2023 15:34

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মোট ভোট (Panchayat election 2023) পড়েছিল ৭৯০টি। কিন্তু ব্যালট বাক্স খুলতেই বিজেপির কাউন্টিং এজেন্ট প্রশ্ন তোলেন, ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই কোথায়। ফ্যাঁসাদে পড়ে বুথের ৭৮৯টি ভোট বাতিল করতে হয়। বাকি ১টি ভোট পড়েছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে। ওই সবেধন ভ্যালিড ভোটেই (Valid Vote) বাড়ির বড়  বউকে হারিয়ে শেষ হাসি হাসলেন ছোট বউ।

এই ছোট বউ ছিলেন বিজেপি প্রার্থী। আর বড় বউ তৃণমূলের। কিন্তু নদিয়ার এই বুথের ফলাফল নিয়ে ঘরের কোন্দল এখন হাটে এসে পড়েছে।

প্রশ্ন উঠছে, কীভাবে একটি ভোট বাদ দিয়ে গোটা বুথের বাকি সব ভোট বাতিল হতে পারে! ফল প্রকাশের এক সপ্তাহ পরে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

নদিয়ার (Nadia) শান্তিপুর ব্লকের বাগাচড়া গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর ৩০ নম্বর বুথের ঘটনা। ঘটনাচক্রে, এই বুথে লড়াইয়ের ময়দানে ছিলেন দুই জা! বিজেপি প্রার্থী প্রতিকা বর্মনের বিরুদ্ধে শাসকদল তৃণমূলের প্রার্থী ছিলেন তাঁরই জা রত্না বর্মন। বাসিন্দারা বলছেন, ভোট ঘোষণা হওয়া ইস্তক রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়েননি। জয়ের বিষয়ে দু’জনেই ছিলেন আশাবাদী। কিন্তু ১১ তারিখ গণনা পর্ব শুরু হতেই সামনে আসে বিপত্তি। দেখা যায়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই থাকলেও গ্রাম পঞ্চায়েতের একটি ব্যালট ব্যতিরেকে আর কোনও ব্যালট পেপারেও সই ছিল না প্রিসাইডিং অফিসারের।

আইন মেনে ৭৮৯টি ভোটকেই বাতিল ঘোষণা করেছে প্রশাসন। ওই এলাকায় একটি মাত্র পোস্টাল ব্যালটে ভোট পড়েছিল এবং সেটা ছিল বৈধ ভোট। সেই বৈধ পোস্টাল ব্যালটকে প্রাধান্য দিয়ে বিজেপি প্রার্থী প্রতিকা বর্মনকে জয়ী ঘোষণা করে কমিশন। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের প্রার্থী তথা বড় জা রত্না বর্মন।

রত্নাদেবী অভিযোগ করে বলেছেন, “এই ঘটনার পেছনে সম্পূর্ণ দায়ী প্রিসাইডিং অফিসার। পুনর্নির্বাচনের পাশাপাশি ওই প্রিসাইডিং অফিসারের শাস্তি চাই। সঠিকভাবে নির্বাচন হলে আমি জিততাম।” কমিশনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন রত্না। এখন দেখার কমিশন আদৌ কোনও পদক্ষেপ নেন কি না।

আরও পড়ুন: প্রতিবেশীদের সঙ্গে বিবাদ, আতঙ্কে ঘরছাড়া হয়ে ক্যানিং স্টেশনে আশ্রয় বৃদ্ধের


```