Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মদের নেশায় চুর হয়ে ক্লাস নেন প্রধান শিক্ষক! ক্ষোভে স্কুলে তালা দিলেন গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মদের নেশায় বুঁদ প্রধান শিক্ষক ( Drunker Headmaster )। কথা বলতে বলতে তুতলে যাচ্ছেন। গোটা স্টাফ রুমে মদের গন্ধ। সেই দুর্গন্ধে টিকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকেন বাকি শিক্ষক-শিক্ষিকারাও। প্রধান শিক্ষকের এমন অবস্থা দেখে

মদের নেশায় চুর হয়ে ক্লাস নেন প্রধান শিক্ষক! ক্ষোভে স্কুলে তালা দিলেন গ্রামবাসীরা

শেষ আপডেট: 5 January 2023 14:54

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মদের নেশায় বুঁদ প্রধান শিক্ষক ( Drunker Headmaster )। কথা বলতে বলতে তুতলে যাচ্ছেন। গোটা স্টাফ রুমে মদের গন্ধ। সেই দুর্গন্ধে টিকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকেন বাকি শিক্ষক-শিক্ষিকারাও। প্রধান শিক্ষকের এমন অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। তালা ঝুলিয়ে দিলেন স্কুলে।

আরামবাগের ( Arambagh Primary School ) ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণকুমার সিংহ। তাঁর স্বভাবে বিরক্ত অভিভাবক থেকে স্কুলে বাকি স্টাফরা। তাঁদের অভিযোগ, অরুণবাবু নাকি প্রতিদিন মত্ত অবস্থায় স্কুলে আসেন। ওই অবস্থাতেই ক্লাস নেন। বার বার বলা সত্ত্বেও তিনি একই কাণ্ড ঘটিয়ে চলেছেন।

স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের পরিবেশ প্রধান শিক্ষকের জন্য নষ্ট হচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা সেখানে পড়তে আসে। তাদের উপরে প্রধান শিক্ষকের এই বদঅভ্যাসের প্রভাব পড়বে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবারও অরুণবাবু মদের নেশায় বুঁদ হয়ে স্কুলে এলে উত্তেজনা তৈরি হয়। অভিভাবকরাও স্টাফ রুমে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করেন। কিন্তু তাতেও নির্বিকার ওই শিক্ষক। পরে কোনওরকমে তাঁকে ধরে স্কুলের বাইরে বের করে আনা হয়। ডেকে আনা হয় আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝিকেও। তিনি স্কুল চত্বরে গিয়ে শিক্ষককে ধমক দেন। স্বভাব পাল্টানোর জন্য হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাঁকে। যদিও অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক তাঁর স্বভাব না পাল্টালে স্কুলে তালা দেওয়াই থাকবে।

টোটো থেকে পড়ে বিকৃত হয়েছিল মুখ, ফেসিয়াল সার্জারিতে অসাধ্য সাধন করল কাটোয়ার হাসপাতাল


```