Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ক্রিমিনালদের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ আছে, মামলা করুক কলকাতা পুলিশ: কল্যাণ

দ্য ওয়াল ব্যুরো: গত দেড়-দু'সপ্তাহ ধরে তৃণমূল ভবনে ঢারাবাহিক সাংবাদিক বৈঠক করছেন শাসকদলের নেতারা। এতদিন পর্যন্ত সেই বৈঠক থেকে বিজেপি, গেরুয়া শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতারাই ছিলেন তৃণমূলের নিশানায়। বিষ্যুদবার যেন সেই অভিমুখ ঘুরে গেল মুরলীধর সে

ক্রিমিনালদের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ আছে, মামলা করুক কলকাতা পুলিশ: কল্যাণ

শেষ আপডেট: 25 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত দেড়-দু'সপ্তাহ ধরে তৃণমূল ভবনে ঢারাবাহিক সাংবাদিক বৈঠক করছেন শাসকদলের নেতারা। এতদিন পর্যন্ত সেই বৈঠক থেকে বিজেপি, গেরুয়া শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতারাই ছিলেন তৃণমূলের নিশানায়। বিষ্যুদবার যেন সেই অভিমুখ ঘুরে গেল মুরলীধর সেন লেন থেকে রাজভবনের দিকে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ করলেন, রাজ্যপালের সঙ্গে অপরাধীদের যোগ রয়েছে। কলকাতা পুলিশের উদ্দেশে কল্যাণের পরামর্শ, রাজ্যপালের বিরুদ্ধে মামলা রুজু করুন। এদিন সাংবাদিক বৈঠকে শ্রীরামপুরের সাংসদ বলেন, "অভিযুক্তদের পাশে দাঁড়ানোর জন্য কেন এগিয়ে আসছেন রাজ্যপাল? তদন্তে বাধা দেওয়ার কেন চেষ্টা করছেন? বাংলায় অনেক ক্রিমিনাল আছে যাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে রাজ্যপালের। এর আগেও আমি এই অভিযোগ করেছি। যাঁরা এই কাজ করেছেন, সংবিধানের ১৮৬ ও ১৮৯ ধারায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।" এখানেই থামেননি কল্যাণবাবু। তিনি আরও বলেন, "কোনও সাংবিধানিক প্রতিনিধি যদি তাঁর পদে বসে এমন কোনও কাজ করেন যা বেআইনি তার জন্য ক্রিমিনাল প্রসিডিওর করার জন্য অনুমতি নিতে হয় না। আমি কলকাতা পুলিশকে অনুরোধ করব, রাজ্যপালের বিরুদ্ধে ১৮৬,১৮৯ ধারায় ক্রিমিনাল কেস করার জন্য।" সম্প্রতি গোবিন্দ আগরওয়াল নামের ডালহৌসির এক চার্টার্ড অ্যাকাউন্টটেন্টকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, নোটবন্দির সময়ে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতেন তিনি। কলকাতা পুলিশের আরও বক্তব্য গোবিন্দ আগরওয়াল আসলে চার্টার্ড অ্যাকাউন্টটেন্টই নন। পরের দিন রাজ্যপাল টুইট করে লেখেন মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে গোবিন্দকে। সেই সূত্রেই এদিন রাজ্যপালের বিরুদ্ধে ক্রিমিনালদের পাশে দাঁড়ানোর অভিযোগ তুলল তৃণমূল। কল্যাণের অভিযোগ, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত রায় চৌধুরীর সঙ্গেও যোগাযোগ রয়েছে এই ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টটেন্টের। কল্যাণের বক্তব্য নিয়ে রাজ্যপাল এখনও প্র্তিক্রিয়া দেননি। দিলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।

```