Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কপালে গেরুয়া টিপ, গলায় গেরুয়া উত্তরীয়, বিধানসভায় বিজেপি বিধায়কদের পোশাক বিধি শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক দল, এক পোশাক! ব্যাপারটা প্রথম দেখা গিয়েছিল বিজেপি বিধায়করা যেদিন বিধানসভা থেকে হেঁটে রাজভবন গেলেন। সাদা কুর্তা-পাজামার সঙ্গে গলায় ঝুলছে গেরুয়া উত্তরীয়। গতকাল শুক্রবার বিধানসভার দেখা গেল আরও একটা জিনিস যোগ হয়েছে।

কপালে গেরুয়া টিপ, গলায় গেরুয়া উত্তরীয়, বিধানসভায় বিজেপি বিধায়কদের পোশাক বিধি শুভেন্দুর

শেষ আপডেট: 3 July 2021 12:11

দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক দল, এক পোশাক! ব্যাপারটা প্রথম দেখা গিয়েছিল বিজেপি বিধায়করা যেদিন বিধানসভা থেকে হেঁটে রাজভবন গেলেন। সাদা কুর্তা-পাজামার সঙ্গে গলায় ঝুলছে গেরুয়া উত্তরীয়। গতকাল শুক্রবার বিধানসভার দেখা গেল আরও একটা জিনিস যোগ হয়েছে। সব বিধায়কের কপালে গেরুয়া টিকা। তারপর বিজেপি সূত্রে জানা গেল, পোশাক বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় গেলে প্রত্যেক বিধায়কের কপালে গেরুয়া টিকা মাস্ট। সঙ্গে গলায় উত্তরীয়। আর পুরুষ বিধায়কদের পরতে হবে সাদা কুর্তা-পাজামা। একটা সময়ে কংগ্রেসের মধ্যে খাদি-খদ্দর পরার চল ছিল। সঙ্গে গলায় থাকত তেরঙা উত্তরীয়। নেহরু টুপিরও চল ছিল অতীতে। তাতে দলীয় কোনও নির্দেশ ছিল না। গান্ধীবাদী দর্শন থেকেই সেসব করতেন কংগ্রেস নেতারা। যদিও এখন আর সেসব দেখা যায় না। গেরুয়া শিবির সূত্রে খবর, পোশাকের মধ্যে দিয়েই বিধানসভা অধিবেশনে সনাতনী দর্শন তুলে ধরতেই এমন বিধি বেঁধে দেওয়া হয়েছে। এ ভাবে এক পোশাকে বিধানসভায় আসার ঘটনা নজিরবিহীন বলেই মত অনেকের। গতকাল বিধানসভায় তৃণমূল বিধায়কদের পোশাকে ছিল বৈচিত্র্যে ভরা। সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সাদা ধুতি পাঞ্জাবির চকচকে রুপোলি জুতো। সেটা আবার কিছুটা ঢাকা খরমের মতো দেখতে। সকলের চোখ টেনে নিয়েছিলেন মদন। কিন্তু বিজেপি বিধায়কদের পোশাকের মধ্যে কোনও বৈচিত্র্য দেখা যায়নি। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপির মধ্যে আবার গলায় রিসা নেওয়ার চল রয়েছে। জনজাতি অংশের মানুষের সংস্কৃতির প্রতীক এই রিসা। যে কোনও সরকারি অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মণিপুরের এন বীরেন সিংদের গলায় রিসা থাকেই থাকে। অন্যন্য মন্ত্রীদেরও তাই। যদিও পোশাকের ক্ষেত্রে কোনও বিধি নেই। অনেকে শার্ট-প্যান্টের সঙ্গেও গলায় রিসা নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শনিবার কলকাতার হেস্টিংসের রাজ্য দফতরে বিজেপি বিধায়কদের কর্মশালার আয়োজন করা হয়েছিল। সকালে সেখানে ভাষণ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বিধায়কদের বলেন আপনারা সবসময় দলের নির্দেশ, অনুশাসন মেনে চলবেন। মনে রাখবেন দলই আপনাদের বিধায়ক করেছে। দুপুরের পর সভায় যোগ দেন শুভেন্দু।

```