Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এ বাবা! অনুব্রতর সেই ভিডিও টুইট করে দিলেন সূর্য মিশ্র

দ্য ওয়াল ব্যুরো: ভিডিওটি গত ২০১৬ সালের। কিন্তু ২০১৮ সালে নভেম্বরে এসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দু’বছরের সেই বাসি ভিডিও টুইট করে দিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বীরভূমের একটি নির্বাচনী জ

এ বাবা! অনুব্রতর সেই ভিডিও টুইট করে দিলেন সূর্য মিশ্র

শেষ আপডেট: 14 November 2018 06:34

দ্য ওয়াল ব্যুরো: ভিডিওটি গত ২০১৬ সালের। কিন্তু ২০১৮ সালে নভেম্বরে এসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দু’বছরের সেই বাসি ভিডিও টুইট করে দিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বীরভূমের একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে বসা অনুব্রতবাবু জেলার এক তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলছেন! ষোলর ভোটের সময় এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সূর্যবাবু ভিডিওটি টুইট করে লিখেছেন, “এদের দলে কে কার কথা শোনে?” কিন্তু হঠাৎ কেন দু’বছর পর সিপিএমের রাজ্য সম্পাদক এই ভিডিও টুইট করতে গেলেন? অনেকের মতে, অনুব্রতর গড়ে সিপিএম এখন টিমটিম করেও জ্বলছে না। একদা রামচন্দ্র ডোমরা যে জেলায় এলসি অফিসে বসে লোকের বাড়ি কী রান্না হচ্ছে জেনে ফেলতেন এখন সেখানেই অস্তিত্ব সঙ্কট লাল পার্টির। তাই বীরভূমের মাঠে-ময়দানে সিপিএম-কে না দেখা গেলেও সূর্যবাবু টুইটারে অনুব্রতকে ঠুকতে চাইলেন বলেই মনে করছেন অনেকে। যদিও সিপিএমের এক নেতা বলেন, “মঞ্চে দলের রাজ্য নেতা বক্তৃতা করছেন আর জেলা সভাপতি গল্প করছেন। এই ছবিতেই স্পষ্ট কেউ কারও কথা শোনে না!” আরও পড়ুন: শিলিগুড়ির মোড়ে মুকুল রায়কে তাড়া করল মস্ত বড় ষাঁড়ে! দেখুন ভিডিও প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে অনেকেই বলেন, কেষ্টবাবু আসলে বীরভূমের মুখ্যমন্ত্রী। তিনিই ঠিক করেন, কোন থানায় কে ওসি হবেন। প্রশাসনিক কর্তাদের বদলিও ঠিক করে দেন তিনিই। এ হেন দোর্দণ্ডপ্রতাপ নেতার জেলাতেও গোষ্ঠী কোন্দলের ঝঞ্ঝাট মাঝেমধ্যেই বিপাকে ফেলে শাসক দলে। ইদানিং তা আরও বেড়েছে। গত শনিবার রাতে যেমন বীরভূমের কাঁকড়তলা থানা এলাকায় এমন বোমাবাজি হলো যে, পরের দিন অনুব্রতকে বোলপুরের জেলা কমিটির সভায় বলতে শোনা গেল, “ওখানে বোম মারার নায়ক উজ্বল কাদরি (শাসক দলের স্থানীয় নেতা)। ওকে অ্যারেস্ট করিয়ে দে।” সূর্যবাবুর এই টুইট দেখে আবার অনেকে এ-ও বলছেন, সে দিন অনুব্রতবাবু পার্থবাবুর কথা না শুনে জেলানেত্রীর সঙ্গে গল্প করছিলেন, এখন দলের ব্লক স্তরের নেতারা তাঁর কথা না শুনে গোষ্ঠী মারামারি করছে! https://twitter.com/mishra_surjya/status/1062394298883293184 The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```