Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জলপাইগুড়িতে টাকা নিয়ে চাকরি বেচার অভিযোগ! ২০১৪ টেটের ফল বেরোতেই আসরে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: টেটের চাকরি বিক্রি হয়েছে, তাও আবার মোটা টাকার বিনিময়ে (TET Job Sell)! জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। পদ্ম শিবিরের দাবি, ২০১৪ টেটের যে মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ

জলপাইগুড়িতে টাকা নিয়ে চাকরি বেচার অভিযোগ! ২০১৪ টেটের ফল বেরোতেই আসরে বিজেপি

শেষ আপডেট: 14 November 2022 17:48

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: টেটের চাকরি বিক্রি হয়েছে, তাও আবার মোটা টাকার বিনিময়ে (TET Job Sell)! জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। পদ্ম শিবিরের দাবি, ২০১৪ টেটের যে মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ তাতে এমন তিনজনের নাম রয়েছে, যাঁদের সুপারিশ করেছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী।

বিষয়টা কী?

জেলা বিজেপি মহুয়া গোপের প্যাডে লেখা একটি সুপারিশপত্র দেখিয়ে দাবি করে, এখানে তিনজন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। অতনু দাস, স্বপন কুমার বিশ্বাস ও ইভানা পারভিনের নাম। প্যাডের ওপরে লেখা 'প্রাইমারি জন্য'। এমনকী কোথায় তাঁরা পরীক্ষা দিয়েছিলেন সেই কেন্দ্রের নামও উল্লেখ রয়েছে। নীচে সই মহুয়ার।

টেটের মেধাতালিকায় অতনুদের নাম বের হতেই আসরে নামে জেলা বিজেপি। সোমবার দুপুরে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "সত্য কোনদিন চাপা থাকে না। কোনও না কোনওভাবে বেরিয়ে পড়ে। আমরা আগেও বলেছি এখন আবার বলছি এদের চাকরি টাকার বিনিময়ে হয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক সিবিআই।"

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিষয়টি সামনে আসতেই মহুয়ার এই সুপারিশপত্র ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তখনও বিজেপি সেটাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল।

যদিও সেইসময় বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছিলেন মহুয়াদেবী। তবে নতুন করে যখন ফের এই বিতর্ক সামনে আসে তখন মহুয়াদেবী বলেন, "আমার সুপারিশে যদি তিনজনের চাকরি হয়ে থাকে তবে খারাপ কী?" তবে টাকার বিনিময়ে যে চাকরি বিক্রির অভিযোগ তুলছে বিজেপি তা উড়িয়ে দিয়ে মহুয়াদেবী বলেন, "আমি বহুদিন রাজনীতির সঙ্গে যুক্ত। সবাই আমায় চেনেন, জানেন। বিজেপি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারবে না বলে আমার নামে কুৎসা করছে।"

ফিনাইলের বোতলে জল পাঠাচ্ছে সরকার! জলপাইগুড়িতে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিজেপির


```