Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বাগনানে ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে গেল ১৫টি দোকান

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire) বাগনান (Bagnan) বাসস্ট্যান্ডের কাছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান (shop)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের ক

বাগনানে ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে গেল ১৫টি দোকান

শেষ আপডেট: 2 February 2023 02:37

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire) বাগনান (Bagnan) বাসস্ট্যান্ডের কাছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ১৫টি দোকান (shop)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বাগনান বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে আগুন লাগে একটি দোকানে। সেখানে থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একেবারে ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান। এর মধ্যে ছিল খাবারের দোকান, কাপড়ের দোকান, মোবাইলে দোকান-সহ নানারকম দোকান। স্থানীয়রা জানাচ্ছেন, ওই ভোরেই এলাকার বেশ কয়েকটি দোকান খোলা হয়েছিল।

আগুন দেখে তাঁরাই প্রথমে জল দিয়ে নেভানোর কাজ শুরু করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে ও পুলিশে। পরে সেখানে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। টানা দু'ঘণ্টার চেষ্টার পর অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খোঁজার চেষ্টা করছে দমকল ও পুলিশ। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে কোনও দোকানে। বাকি দোকানগুলি গায়ে গায়ে থাকার কারণে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।

৪৬ বছর আগের অফিস কেমন আছে, স্মৃতি ফেরাতে জলপাইগুড়িতে আসছেন রাজ্যপাল


```