
শেষ আপডেট: 6 September 2022 03:04
দ্য ওয়াল ব্যুরো: সোমবার গোটা দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস (Teachers Day)। ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষককে নিজেদের মতো করে সম্মান জানিয়েছেন এদিন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হয়েছে বিশেষ অনুষ্ঠানও।
শুধু তাই প্রত্যেক মানুষই তাঁদের শিক্ষকদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। গোটা দেশের মতো এ রাজ্যেও হইহই করে পালিত হল শিক্ষক দিবস। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas) পা মেলালেন সেই ধারায়।

'শিক্ষক দিবসে' সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে তাঁদের বাড়ি গিয়ে সম্মান জানান মন্ত্রী অরূপ। সেই তালিকায় রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা এবং অভিনেতা রঞ্জিত মল্লিক। সেই সম্মান পেয়ে খুশি বিশিষ্টরাও।
এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পালন হয়েছে শিক্ষক দিবস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অভিনব উপায়ে এদিনটিকে স্মরণ করে রাখা হয়। গতবারের মতো এবারও এই বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তরফে গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। গত দু বছর ধরে এই উদ্যোগ নিয়েছেন ভূগোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. তাপস পাল।

কলকাতার ওমেন্স কলেজে, বাগবাজারেরও সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিন উদযাপন করে। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বজিৎ দাস। ছিল গান, নাচ, আবৃত্তি শহ বিভিন্ন অনুষ্ঠান। অংশ নেন শিক্ষকেরাও। এছাড়াও শহরে নানা জায়গা নানানভাবে পালন হয়েছে আজকের দিন।

মাংস ভাত না পেয়ে শিক্ষক দিবসে পথ অবরোধ পড়ুয়াদের! হুলস্থূল কাণ্ড হুগলিতে