Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

চা বাগান ঘুরে দেখছিলেন ম্যানেজার, তার মাঝেই কুপিয়ে খুন! রক্তাক্ত ফাঁসিদেওয়ার জয়ন্তিকা

মৃত বাগান ম্যানেজারের নাম নীলাঞ্জন ভদ্র। তাঁর বয়স ৪৫ বছর। তিনি জলপাইগুড়ি জেলার হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা। গত চার বছর ধরে জয়ন্তিকা চা বাগানের সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

চা বাগান ঘুরে দেখছিলেন ম্যানেজার, তার মাঝেই কুপিয়ে খুন! রক্তাক্ত ফাঁসিদেওয়ার জয়ন্তিকা

চা বাগানে কুপিয়ে খুন।

শেষ আপডেট: 21 March 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: চা বাগানের মাঝে নৃশংসভাবে কুপিয়ে খুন বাগানের ম্যানেজারকে! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা এলাকার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর জয়ন্তিকা চা বাগানে।

জানা যায়, এদিন বিকেলে চা বাগানের বাঁশবাড়ি এলাকার বারো ও চোদ্দো নম্বর সেকশনের কাছে ম্যানেজারের রক্তাক্ত দেহ প্রথমে দেখতে পান শ্রমিকরা। এরপরই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত বাগান ম্যানেজারের নাম নীলাঞ্জন ভদ্র। তাঁর বয়স ৪৫ বছর। তিনি জলপাইগুড়ি জেলার হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা। গত চার বছর ধরে জয়ন্তিকা চা বাগানের সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

এদিন স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই বাগানে চা পাতা তোলার কাজ চলছিল, তাই বাগানের বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন ম্যানেজার। প্রতিদিনের মতো এদিনও চা বাগানের কাজ খতিয়ে দেখতে বাইক নিয়ে রওনা হন তিনি। এর কিছুক্ষণ পরেই দুই সেকশনের মাঝামাঝি একটি জায়গায় তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কেউ বা কারা কোপ বসিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ডিপার্টমেন্টের কর্মীরাও। যদিও চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন, বাগানের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না ম্যানেজারের।

এই খুনের পিছনে  চা বাগান সংক্রান্ত কোনও ঝামেলা নাকি ব্যক্তিগত কোনও কারণ রয়েছ এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


```