Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

মক্কায় তো হিন্দুরাই নিষিদ্ধ, মথুরার মদ মাংস প্রসঙ্গে যোগীর পাশে দাঁড়ালেন তথাগত

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মদ আর মাংস নিষিদ্ধ ঘোষণা করেছেন মথুরায় (Mathura)। জন্মাষ্টমীর দিন তাঁর এই বড় ঘোষণা নিয়ে নেট মাধ্যমে চর্চা জারি রয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। মথুরার

মক্কায় তো হিন্দুরাই নিষিদ্ধ, মথুরার মদ মাংস প্রসঙ্গে যোগীর পাশে দাঁড়ালেন তথাগত

শেষ আপডেট: 2 September 2021 13:37

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মদ আর মাংস নিষিদ্ধ ঘোষণা করেছেন মথুরায় (Mathura)। জন্মাষ্টমীর দিন তাঁর এই বড় ঘোষণা নিয়ে নেট মাধ্যমে চর্চা জারি রয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। মথুরার পরিস্থিতি নিয়ে যোগীর পাশে দাঁড়ালেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। মথুরা নিয়ে কথা বলতে গিয়ে তথাগত রায় মক্কার উদাহরণ টেনেছেন। তুলে এনেছেন হরিদ্বার আর ঋষিকেশের প্রসঙ্গও। তিনি বলেছেন, মথুরা নিয়ে আজ এত কথা হচ্ছে, কিন্তু আমি যতদূর জানি হরিদ্বার আর ঋষিকেশে চিরকালই মদ মাংস নিষিদ্ধ। আর মক্কায় তো হিন্দুরাই নিষিদ্ধ। হিন্দুরা সেখানে প্রবেশের অনুমতি পায় না। মক্কায় শুয়োরের মাংসও নিষিদ্ধ, মনে করিয়ে দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল…’, উত্তেজিত না হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর https://twitter.com/tathagata2/status/1433387089157001220?s=19 তিনি জানিয়েছেন গোমাংস ছাড়া আর সব ধরণের মাংসই তিনি খান। শুয়োরের মাংসও তাঁর পছন্দ। কিন্তু মক্কায় এই মাংস পাওয়া যায় না। হিন্দুদের সেখানে যাওয়ারই অনুমতি নেই। তাহলে যোগী আদিত্যনাথ জন্মাষ্টমীর দিন ব্রজভূমি মথুরায় মদ মাংস নিষিদ্ধ করা নিয়ে এত কথা কেন হচ্ছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মথুরায় মদ মাংস নিষিদ্ধ করে বলেছিলেন, যাঁরা এতদিন এই সবের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা দুধের ব্যবসা করতে পারেন। তারপর থেকে এখনও এই ঘোষণা নিয়ে চর্চা জারি আছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```