Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শিবপুরে মিষ্টির দোকানে দুষ্কৃতী তাণ্ডব! খাওয়া-দাওয়া করে ক্যাশবাক্স লুঠ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শিবপুরে মিষ্টির দোকানে লুঠপাট (Sweet Shop Loot) চালাল একদল দুষ্কৃতী। ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, শিবপুরে (Shibpur) ১৬ ওঙ্কারমল জেঠিয়া রোডে রয়েছে ওই মিষ্টির দোকান। দোকানের মালিক রাজকুমার ঘোষ জ

শিবপুরে মিষ্টির দোকানে দুষ্কৃতী তাণ্ডব! খাওয়া-দাওয়া করে ক্যাশবাক্স লুঠ

শেষ আপডেট: 14 May 2023 14:06

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শিবপুরে মিষ্টির দোকানে লুঠপাট (Sweet Shop Loot) চালাল একদল দুষ্কৃতী। ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, শিবপুরে (Shibpur) ১৬ ওঙ্কারমল জেঠিয়া রোডে রয়েছে ওই মিষ্টির দোকান।

দোকানের মালিক রাজকুমার ঘোষ জানান, আজ রবিবার দুপুরে কয়েকজন যুবক মিষ্টি, দই খেতে এসেছিল। খাওয়া-দাওয়ার পর টাকা না দিয়ে চলে যেতে গেলে তিনি বাধা দেন। তখনই তাদের সঙ্গে বচসা বাঁধে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় ওই যুবকরা। এই ঘটনার কিছুক্ষণ পরেই সেই যুবকরা দলবল নিয়ে চড়াও হয় ওই দোকানে। রাজকুমারবাবু ও তাঁর ভাইপো স্বরূপ ঘোষকে মারধর করে বলে অভিযোগ।

রাজকুমারবাবুর আরও অভিযোগ, তারা ছুরি ও লাঠি নিয়ে এসেছিল। ভাইপোর মাথা ইট দিয়ে ফাটিয়ে দেয়। তাঁর জামা-কাপড় ছিঁড়ে দেয়। ক্যাশবাক্স থেকে টাকা লুঠ করে নিয়ে যায়। যাবার সময় প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।

গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মিষ্টি ব্যবসায়ী। শিবপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

মোখার তাণ্ডবে বিধ্বস্ত মায়ানমার, প্রাণ গেল তিন জনের! বহু ক্ষয়ক্ষতি বাংলাদেশেও


```